ঝালকাঠির রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম হাওলাদার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিম গালুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের ছেলে এবং সে নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ভাত খাওয়ার কথা বলে বাড়ির সামনের খালে গোসল করতে যায় ফাহিম। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় তার মা ও প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরের খালের ঘাটে তার জুতা ও কাপড় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জাল দিয়ে খালে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।পরবর্তীতে রাতে রাজাপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার সক...
