প্রকৃতি Archives - Mati News
Saturday, August 29

Tag: প্রকৃতি

বরিশালের সাতলায় লাল শাপলার বিল: পর্যটন সম্ভাবনায় নতুন দিগন্তের হাতছানি

বরিশালের সাতলায় লাল শাপলার বিল: পর্যটন সম্ভাবনায় নতুন দিগন্তের হাতছানি

সারাদেশ
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা যেন প্রকৃতির এক অপরূপ দান। বর্ষা মৌসুম শেষে শরতের শুরুতে বিলের বিস্তীর্ণ জলরাশি লাল শাপলার চাদরে ঢাকা পড়ে। ভোরের প্রথম আলো যখন শাপলার পাপড়িতে পড়ে, তখন পুরো এলাকা এক মায়াবী রূপ ধারণ করে। দূর থেকে দেখলে মনে হয়, বিলের বুকে কেউ যেন লাল রঙের কার্পেট বিছিয়ে রেখেছে। কেবল শাপলার সৌন্দর্য নয়, এই বিলকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রামীণ জীবন, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং জলাভূমির নিজস্ব সংস্কৃতি সাতলাকে এক অনন্য পর্যটন গন্তব্যে পরিণত করেছে।প্রতিবছর শাপলা ফোটার মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা এখানে ভিড় করেন। তবে পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদার তুলনায় এখানকার অবকাঠামোগত সুবিধা এখনও সীমিত। এই সীমাবদ্ধতা দূর করতে এবং সাতলাকে একটি আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসন উদ্যোগী হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার তত্ত্বাবধানে সৌন্দর্যবর্...