২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও নিখুঁত করার লক্ষ্যে স্পেনের সাথে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কাতার। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আসন্ন বৈশ্বিক এই আসরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত প্রযুক্তির যৌথ ব্যবহার নিশ্চিত করা।স্পেন সফররত কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লখুইয়া’-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা গোমেজের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন অভিন...
