বন্যা Archives - Mati News
Friday, September 18

Tag: বন্যা

নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৩৭৫, নিখোঁজ ৫ হাজার ৫৩১ জন

নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৩৭৫, নিখোঁজ ৫ হাজার ৫৩১ জন

আন্তর্জাতিক
নেপাল ও চীনের তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে। ২৬ আগস্ট শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো ৫ হাজার ৫৩১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের তালিকায় বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের উপস্থিতি উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে।পরিসংখ্যান অনুযায়ী, নেপালে মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৪ জনে পৌঁছেছে এবং সেখানে প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ ছিলেন, যার মধ্যে ৫৮৯ জন বিদেশি নাগরিক। অন্যদিকে, চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছেন। চীনের নিখোঁজদের মধ্যে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের মধ্যে ৪৯ জন ভারতীয় নাগরিক। এদের অনেকেই কৈলাস-মানসসরোবরের তীর্থযাত্রী ছিলেন।দুর্যোগের সূত্রপাত হয় মাউন্ট লাংটাং লিরুংয়ের উচ্চ ঢালে বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার ...
সৌদি আরবে রেড অ্যালার্ট: বজ্রঝড় ও আকস্মিক বন্যার পূর্বাভাস

সৌদি আরবে রেড অ্যালার্ট: বজ্রঝড় ও আকস্মিক বন্যার পূর্বাভাস

আন্তর্জাতিক
সৌদি আরবের বিভিন্ন অংশে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার পূর্বাভাস থাকায় দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) 'রেড অ্যালার্ট' জারি করেছে। গালফ নিউজের তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত এই আবহাওয়া-সংক্রান্ত সতর্কবার্তা বলবৎ থাকবে। এনসিএম-এর পূর্বাভাসে বলা হয়েছে, জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের কিছু অংশে টানা বজ্রঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জাজান এবং আসিরের কিছু অংশে বৃষ্টির তীব্রতা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া নাজরানের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।প্রভাবিত এলাকা ও সতর্কবার্তাজাজান প্রদেশের আল রাইত, হারুব, আল দাইর, আল হাইদাবি, ফাইফা, আল আরিদাহ, আল হারিস, আল তুওয়াল, আল দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল মাসারিহাহ এবং সামতাহ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জাজান শহর ও...
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

জাতীয়
নেপালের তিব্বত সীমান্তসংলগ্ন হিমালয় অঞ্চলে গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ বর্তমানে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং ৪ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী প্রকল্প দুটিই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প কোনো প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহের অনুমতির জন্য ভারতের কাছে আবেদন করা হয়েছে।২০২৪ সালের ৫ জানুয়ারি নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ...
বন্যা ও ভূমিধসের প্রভাবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি স্থগিত করল নেপাল

বন্যা ও ভূমিধসের প্রভাবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি স্থগিত করল নেপাল

আন্তর্জাতিক
প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে নেপাল। ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের কারণে দেশটির নদীপ্রবাহভিত্তিক জলবিদ্যুৎকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি আপাতত স্থগিত করা হয়েছে। কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে নেপালের নদীগুলোতে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন বেড়ে যায় এবং উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা হয়। তবে এবার সেই নদীগুলোই বিদ্যুৎ সরবরাহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।গত ২৬শে আগস্ট ভোতেকোশি নদী ব্যবস্থায় ভয়াবহ বন্যার পর থেকে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম বন্ধ রয়েছে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত দুটি প্রকল্প—২২ দশমিক ১ মেগাওয়াটের চিলিমে এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্প—বন্যা...
নেপালে বন্যার জেরে চীন-ভারতসহ তিন দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

নেপালে বন্যার জেরে চীন-ভারতসহ তিন দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

আন্তর্জাতিক
নেপালে সাম্প্রতিক ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানির সংখ্যা এক হাজার অতিক্রম করেছে। জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবে সৃষ্ট এই মানবিক বিপর্যয়ের জন্য বৈশ্বিক উষ্ণায়নে শীর্ষে থাকা চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছে নেপাল সরকার। দেশটির দাবি, জলবায়ু পরিবর্তনের দায়ভার বড় অর্থনীতির দেশগুলোর ওপরই বর্তায়।বিপর্যয়ের ভয়াবহতা ও পরিসংখ্যাননিহত: ১ হাজার ১২৭ জন।নিখোঁজ: প্রায় ৩ হাজার ৯০০ জন।ঘটনার কেন্দ্রস্থল: বাগমতী প্রদেশের ভোতেকোশি নদীর অববাহিকা।দুর্যোগের তারিখ: ২৬ আগস্ট।পুনর্নির্মাণ ব্যয়: ৪ থেকে ৫ বিলিয়ন ডলার (জিডিপির প্রায় ১০ শতাংশ)।নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বিধ্বস্ত পরিকাঠামো পুনর্গঠনে বিপুল অর্থের প্রয়োজন। ইতিমধ্যেই জাতিসংঘ-সমর্থিত ‘ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ’-এর কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে কাঠমান্ডু। পররাষ্ট্রমন্ত্রী শিশির...
যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫ হাইকার

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫ হাইকার

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক ঢল ও বন্যার কবলে পড়ে অন্তত ১৫ জন হাইকার নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেলে পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সকালের দিকে নিখোঁজের সংখ্যা ২০ জন বলে ধারণা করা হয়েছিল, তবে উদ্ধার তৎপরতার মধ্যে ৬২ জন পর্যটককে ফ্যান্টম র‌্যাঞ্চ ও নর্থ কাইবাব ট্রেইলের নিচু এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।ন্যাশনাল পার্ক সার্ভিস অ্যারিজোনার ব্রাইট এঞ্জেল ক্রিক সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থানরত পর্যটকদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে। ফ্যান্টম র‌্যাঞ্চ ও ব্রাইট এঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে থাকা ক্যাম্পারদের খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলো নর্থ কাইবাব ট্রেইলের দুর্গম পথগুলোতে কাজ করছে। বন্যার তীব্রতায় ব্রাইট এঞ্জেল ক্রিকের ওপর থাকা হাঁটার সেতুগুলো ভেঙে যাওয়...
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৯১, উদ্ধার অভিযানে যুক্ত হেলিকপ্টার

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৯১, উদ্ধার অভিযানে যুক্ত হেলিকপ্টার

আন্তর্জাতিক
প্রলয়ংকরী বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। দেশটিতে এখন পর্যন্ত ৬৯১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫ জনে পৌঁছেছে এবং নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। এছাড়া প্রতিবেশী চীনের তিব্বত অঞ্চলে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে দুই অঞ্চল মিলিয়ে মৃতের সংখ্যা ৬৯১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ ৩ হাজারের বেশি মানুষের মধ্যে বিদেশি পর্যটক ও জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীরাও রয়েছেন।উদ্ধার অভিযানের পঞ্চম দিনেও প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে নুয়াকোটসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় আকাশপথে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। নেপালি সেনাবাহিনীর তথ্যমতে, তাদের অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টারগুলো দুর্যোগকবলিত এলাকায় ঘণ...
নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে

নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে

আন্তর্জাতিক
চলতি সপ্তাহে হিমালয় অঞ্চলে আঘাত হানা ভয়াবহ বন্যায় নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিপর্যয় কাটিয়ে উঠতে দেশটির পুনর্গঠনে ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, এটি প্রাথমিক হিসাব এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণের কাজ এখনো চলমান রয়েছে। এই সম্ভাব্য ব্যয় নেপালের মোট অর্থনীতির প্রায় এক-দশমাংশের সমান।গত বুধবার (২৬ আগস্ট) হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের ফলে বিপুল পরিমাণ বরফ, পাথর ও কাদা নদীর স্রোতের সঙ্গে মিশে জনপদে আঘাত হানে। এই প্রাকৃতিক দুর্যোগে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং এখনো ২ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। পানির প্রবল তোড়ে সীমান্তবর্তী এলাকার বহু শহর, সেতু ও সড়ক বিধ্বস্ত হয়েছে।অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানান, ২০১৫ সালের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্...
নেপালে বন্যা ও ভূমিধস: নিখোঁজ বিদেশিদের উদ্ধারে অবশেষে আন্তর্জাতিক সহায়তার অনুমতি

নেপালে বন্যা ও ভূমিধস: নিখোঁজ বিদেশিদের উদ্ধারে অবশেষে আন্তর্জাতিক সহায়তার অনুমতি

আন্তর্জাতিক
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর বিদেশি উদ্ধারকারী দল প্রবেশের প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিলেও, শেষ পর্যন্ত সীমিত পরিসরে আন্তর্জাতিক সহায়তা নিতে রাজি হয়েছে নেপাল সরকার। নিখোঁজ বিদেশি নাগরিকদের উদ্ধারে নিজ নিজ দেশের কূটনৈতিক চাপের মুখে কাঠমান্ডু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ‘কাঠমান্ডু পোস্ট’।নেপালে অনেক বিদেশি নাগরিক নিখোঁজ হওয়ার পর সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। শুরুতে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে কয়েকটি দেশের ক্ষেত্রে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় নেপাল। নেপালের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজ বিদেশি নাগরিকদের সন্ধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল। এর পরিপ্রেক্ষিতেই কিছু নির্দিষ্ট এলাকায় সীমিতসংখ্যক বিদেশি বিশেষজ্ঞকে কাজের অনুমতি দেওয়া হচ্ছে।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মূল্যায়নের ভিত্তিতে ভারত, ...
নেপালে বন্যা: মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

নেপালে বন্যা: মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

আন্তর্জাতিক
হিমালয় থেকে নেমে আসা ভোটেকোশি নদীর আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। পাহাড়ি ঢলে ভেসে আসা অসংখ্য মানুষের মৃতদেহ উদ্ধারের পর সেগুলো সংরক্ষণ ও শনাক্ত করা স্থানীয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, বুধবারের বন্যায় রাসুয়া ও নুয়াকোট এলাকা থেকে ভেসে আসা মৃতদেহগুলো নুয়াকোট ছাড়াও ভাটির দিকের চিতওয়ান, তানাহুন ও নাওয়ালপরাসি এলাকায় উদ্ধার করা হয়েছে।মৃতদেহের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপরাসির মর্গে জায়গা সংকুলান না হওয়ায় অনেক মৃতদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে স্থানান্তর করতে হয়েছে। পোখারার হাসপাতালগুলোও জানিয়েছে, বিভিন্ন জেলা থেকে আসা মৃতদেহে তাদের মর্গ পূর্ণ হয়ে গেছে। এই সংকটময় পরিস্থিতিতে উদ্ধার হওয়া মৃতদেহগুলো যথাযথভাবে সংরক্ষণের জন্য চিতওয়ানের ভরতপুরে একটি অস্থায়ী কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।...
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৩ হাজার মানুষ, সহায়তার আবেদন আইএফআরসি’র

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৩ হাজার মানুষ, সহায়তার আবেদন আইএফআরসি’র

আন্তর্জাতিক
নেপালে বুধবার আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার জানিয়েছেন, দেশটিতে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।এই দুর্যোগ মোকাবিলায় জরুরি সহায়তার জন্য আইএফআরসি আড়াই কোটি সুইস ফ্রাঁ (প্রায় দুই কোটি ৩০ লাখ পাউন্ড বা তিন কোটি ১০ লাখ ডলার) অর্থায়নের আবেদন জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ককে কাজে লাগাচ্ছে।...
নেপাল ও তিব্বতে বন্যায় ৪৬৯ জনের প্রাণহানি, নিখোঁজ ১৩০০

নেপাল ও তিব্বতে বন্যায় ৪৬৯ জনের প্রাণহানি, নিখোঁজ ১৩০০

আন্তর্জাতিক
নেপাল ও তিব্বতে আঘাত হানা প্রলয়ংকরী বন্যায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এখনো ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যায় স্ত্রী ও সন্তানসহ স্বজনদের হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দুর্গত এলাকায় নতুন করে হ্রদ সৃষ্টির ফলে নতুন করে বন্যার শঙ্কা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক ত্রাণ কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে।চিলিমে এলাকার একটি জলবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কমল খারেল বন্যার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে জানান, পুরো এলাকাটি যেন বিশাল কোনো ভূমিকম্পের মতো কাঁপছিল। তিনি জানান, বাইরে বেরিয়ে তিনি প্রমত্ত জলরাশি ও সমুদ্রের ঢেউয়ের মতো উঁচু ঢেউ আছড়ে পড়তে দেখেছেন। অন্যদিকে, নুয়াকোটের সোলে গ্রামের সাংবাদিক নিরাজন পৌড়েল তার বাবা-মা ও স্বজনদের সন্ধানে গিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। ত...
নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: কৈলাস যাত্রায় গিয়ে নিখোঁজ শতাধিক ভারতীয় তীর্থযাত্রী

নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: কৈলাস যাত্রায় গিয়ে নিখোঁজ শতাধিক ভারতীয় তীর্থযাত্রী

আন্তর্জাতিক
নেপাল ও তিব্বত সীমান্তে আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে শতাধিক ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। তাঁরা মূলত কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রায় অংশ নিতে নেপালের ভূখণ্ড হয়ে তিব্বতের দিকে যাত্রা করেছিলেন। হিমালয়ের অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে প্রতিবছর হাজারো মানুষ এই ধর্মীয় যাত্রায় অংশ নেন।হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিব্বতের কৈলাস পর্বত দেবতা শিবের আবাসস্থল হিসেবে অত্যন্ত পবিত্র। পাশাপাশি মানস সরোবরও হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। আধ্যাত্মিক শুদ্ধি অর্জনের লক্ষ্যে ভক্তরা সেখানে ধর্মীয় আচার পালন করতে যান। এছাড়া বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছেও এই স্থানগুলোর বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। অনেকের কাছেই জীবনে অন্তত একবার এই তীর্থযাত্রা সম্পন্ন করা একটি বড় স্বপ্ন।তবে এই যাত্রা অত্যন্ত চ্যালেঞ্জিং। তীর্থযাত্রীরা সাধারণত প্রথমে নেপালে প্রবেশ করেন এবং সেখান থেকে পাহাড়ি পথ ধরে চীন-নিয়ন্ত্রিত তিব্বত অঞ্চলে যা...
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা: চোখের সামনে স্ত্রী-সন্তান হারালেন ব্যবসায়ী

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা: চোখের সামনে স্ত্রী-সন্তান হারালেন ব্যবসায়ী

আন্তর্জাতিক
নেপাল-তিব্বত সীমান্তে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই আঘাত হেনেছে প্রলয়ংকরী বন্যা। এই প্রাকৃতিক দুর্যোগে নিজের চোখের সামনে স্ত্রী ও সন্তানকে হারিয়েছেন এক ব্যবসায়ী। নুয়াকোটের ত্রিশূলী বাজারের ওই কাপড় ব্যবসায়ী জানান, সেদিন এলাকায় কোনো বৃষ্টিপাত ছিল না এবং সবাই দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ প্রশাসনের পক্ষ থেকে তিব্বত সীমান্তে নদীর বাঁধ ভেঙে যাওয়ার খবর দেওয়া হয় এবং দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ আসে। কিন্তু সেই সতর্কবার্তা পাওয়ার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সময় তারা পাননি। বার্তা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কাদা ও পানির বিশাল স্রোত আছড়ে পড়ে, যার তোড়ে মুহূর্তের মধ্যে তার স্ত্রী ও তরুণ ছেলে ভেসে যান। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।প্রাথমিক তথ্যানুযায়ী, ভোতে কোশি নদীর উপনদীতে হিমবাহ ধসে পানি আটকে যাওয়ার ফলে এই ভয়াবহ জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। রাসুয়া জেলার প্রধান শু...
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় সহায়তার ঘোষণা বাংলাদেশের

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় সহায়তার ঘোষণা বাংলাদেশের

জাতীয়
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ। এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি জানিয়ে ঢাকা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।সহায়তা ও সংহতি সংক্রান্ত তথ্যশোকবার্তা: নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ।উদ্ধার তৎপরতা: নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনরুদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।সহায়তার প্রতিশ্রুতি: দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তুতির কথা জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরক...