নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৩ হাজার মানুষ, সহায়তার আবেদন আইএফআরসি’র - Mati News
Friday, October 9

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৩ হাজার মানুষ, সহায়তার আবেদন আইএফআরসি’র

নেপালে বুধবার আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার জানিয়েছেন, দেশটিতে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

এই দুর্যোগ মোকাবিলায় জরুরি সহায়তার জন্য আইএফআরসি আড়াই কোটি সুইস ফ্রাঁ (প্রায় দুই কোটি ৩০ লাখ পাউন্ড বা তিন কোটি ১০ লাখ ডলার) অর্থায়নের আবেদন জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ককে কাজে লাগাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *