বাংলাদেশ ব্যাংক Archives - Mati News
Monday, October 19

Tag: বাংলাদেশ ব্যাংক

বেসরকারি ব্যাংকে নিয়োগে নতুন নিয়ম: পরীক্ষা ও সনদ যাচাই বাধ্যতামূলক

বেসরকারি ব্যাংকে নিয়োগে নতুন নিয়ম: পরীক্ষা ও সনদ যাচাই বাধ্যতামূলক

অর্থনীতি
বেসরকারি ব্যাংকের এন্ট্রি পর্যায়ের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে এখন থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও করপোরেট সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মূলত মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার উদ্দেশ্যেই এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার এবং ক্যাশ অফিসারের মতো এন্ট্রি পদগুলোতে নিয়োগের সময় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট, চাকরি খোঁজার প্ল্যাটফর্ম এবং অন্তত দুটি জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে। এসব পদে নিয়োগের জন্য অনলাইন বা সশরীর উপস্থিতির মাধ্যমে নৈর্ব্যক্তিক বা লিখিত পরী...
হাজার কোটি টাকার বেশি ঋণের বিপরীতে ১৫ বছরের বিশেষ ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক

হাজার কোটি টাকার বেশি ঋণের বিপরীতে ১৫ বছরের বিশেষ ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি
বড় অঙ্কের ঋণে জর্জরিত শিল্পগোষ্ঠী ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন করে বড় ধরনের নীতি সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত সার্কুলার লেটার নং-৩০ জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপের ঋণের স্থিতি ১ হাজার কোটি টাকা বা তার বেশি হলে, তারা বিশেষ পুনঃতফসিলের আওতায় সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত সময় পাবে। এই দীর্ঘমেয়াদী সুবিধার মধ্যে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে আগে নির্...
এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

ক্রিকেট
বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডের জন্য ঋণপত্র বা এলসি খোলার বিপরীতে এবার প্রায় ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা দেশের সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার প্রতিষ্ঠানটিকে এলসি খোলার প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের মাধ্যমে অনুমোদিত বৈদেশিক মুদ্রা সিন্ডিকেটেড ঋণের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ ডলার ছাড় এবং নতুন ঋণপত্র খোলার অনুমোদন দেওয়া হলো।বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের এই...