কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ, পাল্টা পদক্ষেপের ঘোষণা
কানাডা থেকে আমদানিকৃত প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে টানা তিন দিন ধরে চলা বাণিজ্য আলোচনা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই দেশের প্রতিনিধিদের জন্য শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় উভয় পক্ষই চুক্তিতে পৌঁছাতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে।এই নতুন শুল্কের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ শুল্ক আরোপ করেছে, তার সমপরিমাণ শুল্ক কানাডাও আরোপ করবে। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছিল। তবে কানাডার জনগণের স্বার্থ ...
