বাস টার্মিনাল Archives - Mati News
Wednesday, September 23

Tag: বাস টার্মিনাল

রাজধানীর যানজট নিরসনে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ টার্মিনালের চাপ কমানোর উদ্যোগ

রাজধানীর যানজট নিরসনে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ টার্মিনালের চাপ কমানোর উদ্যোগ

রাজধানী
রাজধানীর তীব্র যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান বাস টার্মিনালের ওপর চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিকল্প টার্মিনাল ও বিদ্যমান ডিপোগুলোকে কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে বৃহত্তর ঢাকার যানজট নিরসনে গঠিত জাতীয় কমিটির সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হলো শহরের ভেতরে গণপরিবহনের অতিরিক্ত চাপ। এই চাপ কমাতে বিদ্যমান টার্মিনালগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অবকাঠামো ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে কাঁচপুর ও পূর্বাচল এলাকায় থাকা ডিপো ও অন্যান্য অবকাঠামো কাজে লাগানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে গাবতলী বাস টার্মিনাল সম্প্রসা...
ঢাকার যানজট নিরসনে বাস টার্মিনাল স্থানান্তর ও পার্কিং বৃদ্ধিসহ একগুচ্ছ সিদ্ধান্ত

ঢাকার যানজট নিরসনে বাস টার্মিনাল স্থানান্তর ও পার্কিং বৃদ্ধিসহ একগুচ্ছ সিদ্ধান্ত

রাজধানী
রাজধানীর তীব্র যানজট নিরসনে বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা বাড়ানো, টোল আদায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ঢাকা মহানগরীর ট্রাফিক ও পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোল আদায় প্রক্রিয়াকে দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে একটি বিশেষ অ্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এই প্রযুক্তিগত কাজ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট কমাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববি...
ঢাকার যানজট নিরসনে গাবতলীতে কিচেন মার্কেট ও কেরানীগঞ্জে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার যানজট নিরসনে গাবতলীতে কিচেন মার্কেট ও কেরানীগঞ্জে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী
রাজধানীর তীব্র যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক উচ্চপর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি, ফ্লাইওভার ও গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা এবং পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানিয়েছেন উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।বৈঠকে গৃহীত অন্যতম প্রধান সিদ্ধান্তের মধ্যে রয়েছে কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে গাবতলীতে স্থানান্তর করা। এছাড়া ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করার লক্ষ্যে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে। তবে স্থায়ী টার্মিনাল নির্...