বাস দুর্ঘটনা Archives - Mati News
Friday, October 23

Tag: বাস দুর্ঘটনা

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে: আহত ২০

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে: আহত ২০

রাজধানী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আহতরা সবাই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর শিক্ষার্থীরা তাদের ভ্রমণ বাতিল করে ফিরে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন।আহত শিক্ষার্থীদের নাম হলো: যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূ...
কেপ ভার্দেতে পাহাড়ি সড়কে বাস খাদে পড়ে ২৫ জনের প্রাণহানি

কেপ ভার্দেতে পাহাড়ি সড়কে বাস খাদে পড়ে ২৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে দ্বীপটির উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস রোববার এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কিশোর-কিশোরী রয়েছে।দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণটি কোনো প্রাতিষ্ঠানিক আয়োজন ছিল না; বরং বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এমন ভ্রমণের আয়োজন করতেন। দুর্ভাগ্যবশত, এই দুর্ঘটনায় চালক নিজেও প্রাণ হারিয়েছেন। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও চিকিৎসাসেবা চলমান রয়েছে।আন্তর্জাতিক সংবাদের সংক্ষিপ্ত শিরোনামদক্ষিণ সুদানে অতর্কিত হামলায় জাতিসংঘের দুই শান...
কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে স্লিপার বাস, আহত ১৫ পর্যটক

কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে স্লিপার বাস, আহত ১৫ পর্যটক

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার কোচ (ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ভ্রমণের জন্য রিজার্ভ করে যাচ্ছিলেন। বাসটিতে মোট ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের ধরতে ...
মিসরের দক্ষিণ সিনাইয়ে বাস উল্টে ১৬ জনের প্রাণহানি, আহত ২৮

মিসরের দক্ষিণ সিনাইয়ে বাস উল্টে ১৬ জনের প্রাণহানি, আহত ২৮

আন্তর্জাতিক
মিসরের দক্ষিণ সিনাই প্রদেশে বুধবার (২ সেপ্টেম্বর) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ডাহাব-নুওয়েবা সড়কের আল-সাদা এলাকার কাছে নুওয়েবার অভিমুখে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দুল গাফফার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া আহত ২৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দুল গাফফার সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আহতদের প্রয়োজনীয় ওষুধ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের একাধিক দল কাজ করছে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।...