মিসরের দক্ষিণ সিনাইয়ে বাস উল্টে ১৬ জনের প্রাণহানি, আহত ২৮ - Mati News
Wednesday, September 2

মিসরের দক্ষিণ সিনাইয়ে বাস উল্টে ১৬ জনের প্রাণহানি, আহত ২৮

মিসরের দক্ষিণ সিনাই প্রদেশে বুধবার (২ সেপ্টেম্বর) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ডাহাব-নুওয়েবা সড়কের আল-সাদা এলাকার কাছে নুওয়েবার অভিমুখে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দুল গাফফার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া আহত ২৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দুল গাফফার সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আহতদের প্রয়োজনীয় ওষুধ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের একাধিক দল কাজ করছে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *