বিদ্যুৎ বিভাগ Archives - Mati News
Thursday, September 17

Tag: বিদ্যুৎ বিভাগ

গ্রামে লোডশেডিংয়ের চাপ কমাতে নতুন উদ্যোগ বিদ্যুৎ বিভাগের

গ্রামে লোডশেডিংয়ের চাপ কমাতে নতুন উদ্যোগ বিদ্যুৎ বিভাগের

জাতীয়
জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণজনিত সমস্যা এবং সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতার কারণে দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। এর পাশাপাশি বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই সংকট মোকাবিলায় বিদ্যুৎ বিভাগ নতুন করে লোডশেডিং সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) এক বার্তায় বিদ্যুৎ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, রাজধানী ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। এর মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য প্রান্তে পুনর্বণ্টন করা হবে। এই কৌশলের মূল লক্ষ্য হলো কোনো নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীনতা এড়ানো এবং লোডশেডিংয়ের বোঝা সুষমভাবে বণ্টন করা।বিভাগটি জানিয়েছে, ঢাকার বাইরে শিল্প-কারখানা ও গুরুত্বপূর্ণ গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ প...