বিশ্ব স্বাস্থ্য সংস্থা Archives - Mati News
Saturday, August 22

Tag: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্পেকস ২০৩০’ উদ্যোগের

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্পেকস ২০৩০’ উদ্যোগের

রাজধানী
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্পেকস ২০৩০ উদ্যোগের। যেটিকে সারাদেশে মানসম্মত, সাশ্রয়ী ও জনকেন্দ্রিক চক্ষুসেবার সুযোগ সম্প্রসারণের পথে একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মুহিত জানান, সরকার উপজেলা পর্যায়ে নির্মিতব্য ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোতে চক্ষুসেবার জন্য বিশেষায়িত বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং অপারেশন থিয়েটার সুবিধা স্থাপনের পরিকল্পনা করছে। সরকার একটি সমন্বিত জাতীয় চক্ষুসেবা পরিকল্পনা চূড়ান্ত করছে, যার লক্ষ্য প্রায় ১০ লাখ ছানি অস্ত্রোপচার সম্পন্ন করা, কয়েক কোটি চশমা বিতরণ নিশ্চিত করা এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎস...