বোয়িং Archives - Mati News
Friday, October 23

Tag: বোয়িং

বোয়িং উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা ও জনস্বার্থ যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ

বোয়িং উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা ও জনস্বার্থ যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ

জাতীয়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের উড়োজাহাজ কেনা এবং ভবিষ্যতে নতুন বিমান সংগ্রহের প্রক্রিয়ায় সাংবিধানিক, আইনি ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এমএমজি সারওয়ার সোমবার সংশ্লিষ্ট সরকারি দপ্তরে এই আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।নোটিশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে গত ৩০ এপ্রিলের চুক্তির পর অতিরিক্ত উড়োজাহাজ কেনার বিষয়ে কোনো ক্রয়চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ), লেটার অব ইনটেন্ট (এলওআই) বা অগ্রিম অর্থ পরিশোধ করা হয়েছে কি না, তা জনসমক্ষে প্রকাশ করা। এছাড়া, পূর্ণাঙ্গ ও স্বাধীনভাবে যাচাইযোগ্য সম্ভাব্যতা এবং জনস্বার্থ মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্...
বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদ

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদ

আন্তর্জাতিক
বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো এই চিঠিতে দুই দেশের সুসম্পর্ক ও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।চিঠির মূল বিষয়বস্তুট্রাম্প তার চিঠিতে লিখেছেন, 'বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি আমি পেয়েছি এবং এই সিদ্ধান্তের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এই বিষয়টি মনে রাখব। আপনার বিশেষ মনোযোগের জন্য ধন্যবাদ। নিকট ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'বাংলাদেশের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি আরও লেখেন, 'বাংলাদেশের মানুষের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবেন। তারা অনেক কঠিন ...
প্রধানমন্ত্রীর ভারত সফর ও উড়োজাহাজ কেনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর ও উড়োজাহাজ কেনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। তবে উপযুক্ত পরিবেশ ও সময় তৈরি হলে এই সফর অবশ্যই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর সময় ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করেই সফরের তারিখ চূড়ান্ত করা হবে।দিল্লিতে গত ২৯ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বক্তাদের নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে দেখছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে যেমন ঢাকায় আশ্রয় দেওয়া হবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়, সেটিই সরকারের প্রত্যাশা।যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ...