মক্কা চুক্তি Archives - Mati News
Monday, September 14

Tag: মক্কা চুক্তি

সৌদি আরবে হুথি হামলা: মক্কা প্রতিরক্ষা চুক্তি কার্যকরের হুঁশিয়ারি পাকিস্তানের

সৌদি আরবে হুথি হামলা: মক্কা প্রতিরক্ষা চুক্তি কার্যকরের হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গত ৭ আগস্ট স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর হতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার রাতে জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।খাজা আসিফ জানান, প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সম্মিলিতভাবে তিন দেশের ওপরই হামলা হিসেবে গণ্য করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, ইয়েমেনের চলমান সংঘাত যদি বিনা উস্কানিতে সৌদি আরবে ছড়িয়ে পড়ে, তবে এই চুক্তি কার্যকর করতে পাকিস্তান দ্বিধা করবে না। তিনি আরও যোগ করেন যে, পাকিস্তান তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর এবং এ বিষয়ে কোনো সন্দেহের...
মক্কা চুক্তিতে যোগদানের আগে লাভ-ক্ষতি যাচাই করবে বাংলাদেশ

মক্কা চুক্তিতে যোগদানের আগে লাভ-ক্ষতি যাচাই করবে বাংলাদেশ

জাতীয়
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি নিয়ে সরকার আরও সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করতে চায়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় 'বাংলাদেশ ফার্স্ট' নীতি অনুসরণ করে। এই চুক্তিতে যুক্ত হলে দেশের ও জনগণের কী ধরনের সুবিধা হবে, তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পাওয়া যায়নি। তবে বিষয়টি উন্মুক্ত রয়েছে এবং সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: ‌তি‌নি আরও জানান, আমরা এখনো অফিসিয়ালি কিছু পাইনি।...
মক্কা প্রতিরক্ষা চুক্তি: ইস্তাম্বুলে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ইস্তাম্বুলে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

আন্তর্জাতিক
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথম কমিটির বৈঠক সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নিতে তিন দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইস্তাম্বুলে সমবেত হচ্ছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রোববার রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্র এই তিন সুন্নি মুসলিম দেশ প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন কাঠামোয় যুক্ত হয়েছে, যা মূলত ইরান যুদ্ধ ও আঞ্চলিক সংঘাত নিয়ে তাদের উদ্বেগের বহিঃপ্রকাশ।চুক্তির মূল লক্ষ্য হলো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা। এর আওতায় কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা হিসেবে গণ্য করা হবে, যা ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের সম্মিলিত প্রতিরক্ষা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ইস্তাম্বুলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে...
তুরস্কের সামরিক সহায়তা নিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের সাবেক মেজর জেনারেল

তুরস্কের সামরিক সহায়তা নিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের সাবেক মেজর জেনারেল

আন্তর্জাতিক
সম্প্রতি পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে 'মক্কা চুক্তি' নামে একটি সামরিক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর অন্য কোনো দেশ হামলা চালালে তা সম্মিলিতভাবে সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে। ন্যাটোর সামরিক ধারার সঙ্গে এই চুক্তির মিল থাকায় আন্তর্জাতিক অঙ্গনে একে অনেকে 'সুন্নি ন্যাটো' হিসেবে অভিহিত করছেন।তবে এই জোটের কার্যকারিতা নিয়ে ভারতের সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল গগন দ্বীপ বক্সি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন, চুক্তি স্বাক্ষরের অনেক আগে থেকেই তুরস্ক পাকিস্তানকে সামরিকভাবে সহায়তা দিয়ে আসছে। এর প্রমাণ হিসেবে তিনি ২০২৫ সালের 'অপারেশন সিঁদুর'-এর কথা উল্লেখ করেন। সে সময় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মুহূর্তে পাকিস্তান সরকারকে সমর্থন জানাতে তুরস্ক করাচি বন্দরে তাদের একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল।সাবেক এই সেনা কর্মকর্তার অভিযোগ, তুরস্ক কেবল য...