মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি নিয়ে সরকার আরও সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করতে চায়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে। এই চুক্তিতে যুক্ত হলে দেশের ও জনগণের কী ধরনের সুবিধা হবে, তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পাওয়া যায়নি। তবে বিষয়টি উন্মুক্ত রয়েছে এবং সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: তিনি আরও জানান, আমরা এখনো অফিসিয়ালি কিছু পাইনি।




















