রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ‘ট্রানজিশনাল স্ট্র্যাটেজি’র ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ও জোরালো সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা ইস্যুটি যেন জাতিসংঘের রাডারে সবসময় গুরুত্বের সাথে থাকে এবং অন্য কোনো বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার আড়ালে হারিয়ে না যায়। শরণার্থীদের নিজ মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।গোলটেবিল আলোচনায় রোহিঙ্গা সংকট ও উত্তরণের পথরবিবার রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপনসিবিলিটিজ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব রাজনীতির প্রভা...






