কাতার ও উজবেকিস্তানের মধ্যে পাঁচ বছর মেয়াদী ঐতিহাসিক সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি
কাতার ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পাঁচ বছর মেয়াদী একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কাতার মিউজিয়ামস (QM) এবং উজবেকিস্তানের আর্ট অ্যান্ড কালচার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ACDF)-এর মধ্যে এই চুক্তিটি সম্পাদিত হয়। এর ফলে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম এখন থেকে একটি সুনির্দিষ্ট কাঠামোর অধীনে পরিচালিত হবে, যা আগে মূলত বিচ্ছিন্ন প্রদর্শনী বা পারস্পরিক সদিচ্ছার ওপর নির্ভরশীল ছিল।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার মিউজিয়ামস বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য ড. মারিয়াম বিনতে আলি বিন নাসের আল মিসনাদ এবং এসিডিএফ-এর চেয়ারপারসন গায়ানে উমেরোভা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। কাতারের বৃহত্তর সাংস্কৃতিক কূটনীতি এবং ‘ইয়ার্স অব কালচার’ উদ্যোগের অংশ হিসেবে এই অংশীদারিত্বকে...
