দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা
দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবনের এই কক্ষে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাকে সহায়তা করার জন্য নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব প্রদান করেছে।এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি ...

