সড়ক দুর্ঘটনা Archives - Page 2 of 2 - Mati News
Friday, October 23

Tag: সড়ক দুর্ঘটনা

সিলেটে লরি ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

সিলেটে লরি ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

রাজধানী
সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের পরিচয়নিয়ামত আলী (৩২), পিতা গফুর মিয়া, বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা।হজুফা (২৮), নিয়ামত আলীর স্ত্রী।আয়েশা (৪), নিয়ামত ও হজুফার কন্যা।লালন মিয়া, সিএনজিচালক, পিতা ফরিদ মিয়া, বাড়ি শেরপুর এলাকা।স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘট...
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত এসি বাসে আগুন, যাত্রীদের ফেলে পালালেন চালক

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত এসি বাসে আগুন, যাত্রীদের ফেলে পালালেন চালক

রাজধানী
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে চলন্ত অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়ার পর যাত্রীরা আগুন দেখতে পান। অভিযোগ রয়েছে, আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার বিষয়টি চালক বা সহকারী যাত্রীদের জানাননি। উল্টো তারা যাত্রীদের কোনো সাহায্য না করে বাস থেকে পালিয়ে যান।আতঙ্কিত যাত্রীরা জানান, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আগুন লাগার পর বাসের ভেতরে চালক বা সহকারী কাউকেই পাওয়া যায়নি। তারা যাত্রীদের সতর্ক করার পরিবর্তে নিজেদের জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে লাপাত্তা হয়ে যান।স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত...
জামালপুরের মেলান্দহে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন একজন

জামালপুরের মেলান্দহে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন একজন

সারাদেশ
জামালপুরের মেলান্দহে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামছুদ্দিন আহমেদ রুবেল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের সাহাজাতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামছুদ্দিন আহমেদ দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর এলাকার আব্দুল কদ্দুছের ছেলে। তিনি সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন।দুর্ঘটনায় আহতরা হলেন দেওয়ানগঞ্জের হারুয়াবাড়ি এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল হোসাইন (৪৫) এবং ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে প্রাইভেট কার চালক মেহেদী হাসান (২৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি প্রাইভেট কার শাহাজাতপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থা...
ব্রাজিলের পারানায় বাস-লরি সংঘর্ষে ২৩ জনের প্রাণহানি

ব্রাজিলের পারানায় বাস-লরি সংঘর্ষে ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির পারানা রাজ্যের বিআর-৩৭৩ মহাসড়কে একটি যাত্রীবাহী মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে এবং দুর্ঘটনায় লরির চালকও মারা গেছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।দুর্ঘটনার শিকার মিনিবাসটি ইমবিতুভা শহরের স্বাস্থ্য বিভাগের ছিল। এতে রোগী ও তাদের স্বজনরা চিকিৎসার উদ্দেশ্যে প্রায় ৬০ কিলোমিটার দূরের পন্তা গ্রোসা শহরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কটি প্রায় সাত ঘণ্টা বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে ফেডারেল মহাসড়ক পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা উদ্ধারকাজ পরিচালনা করেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।ব্রাজিলে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত উদ্বেগের বিষয়। বিশ্বব্যাংকের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে ওই বছর সড়ক দুর্ঘটনায় ৩৪ হাজারের বেশি মানুষ প্রা...
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

রাজধানী
গোপালগঞ্জের বৌলতলী এলাকায় মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ট্রাক ও সোনালী পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। হাসপাতালের বরাত দিয়ে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, নির্ধারিত সময়ের মধ্যে করপাড়া স্টেশনে পৌঁছানোর তাগিদে সোনালী পরিবহনের বাসটি অতিরিক্ত দ্রুতগতিতে চালানো হচ্ছিল। অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জ সদরগামী লোকাল বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে এবং ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে যায়। গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্...