গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩ - Mati News
Wednesday, September 9

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বৌলতলী এলাকায় মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ট্রাক ও সোনালী পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। হাসপাতালের বরাত দিয়ে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, নির্ধারিত সময়ের মধ্যে করপাড়া স্টেশনে পৌঁছানোর তাগিদে সোনালী পরিবহনের বাসটি অতিরিক্ত দ্রুতগতিতে চালানো হচ্ছিল। অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জ সদরগামী লোকাল বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে এবং ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে যায়। গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরো জানান, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং উদ্ধার তৎপরতা শেষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *