সিলেট Archives - Mati News
Saturday, October 3

Tag: সিলেট

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসীর মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসীর মৃত্যু

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সৌদি আরবে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ প্রাণহানির ঘটনা ঘটে। যাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।নিহতদের পরিচয় ও শোকের আবহস্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিমানবন্দরে যাওয়ার পথে আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।আইনি প্রক্রিয়াসৌদি আরবে অবস...
সিলেটে লরি ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

সিলেটে লরি ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

রাজধানী
সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের পরিচয়নিয়ামত আলী (৩২), পিতা গফুর মিয়া, বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা।হজুফা (২৮), নিয়ামত আলীর স্ত্রী।আয়েশা (৪), নিয়ামত ও হজুফার কন্যা।লালন মিয়া, সিএনজিচালক, পিতা ফরিদ মিয়া, বাড়ি শেরপুর এলাকা।স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘট...
সিলেটের বিয়ানীবাজারে নৌকাবাইচ আয়োজন নিয়ে বিতর্ক, প্রশাসনের কড়া নজরদারি

সিলেটের বিয়ানীবাজারে নৌকাবাইচ আয়োজন নিয়ে বিতর্ক, প্রশাসনের কড়া নজরদারি

সারাদেশ
সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে আগামী ২৮ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে প্রতিযোগিতাটি বাতিলের দাবি জানিয়েছে।প্রতিযোগিতা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা এই আয়োজনে অতীতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। তবে বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আয়োজনের বিপক্ষে প্রচারণা চালানো হচ্ছে, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন।অন্যদিকে, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছে...
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’’ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার লক্ষ্যে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘যারা এ জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’’ অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের সার্বিক খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।সমা...
সিলেটের শাহজালাল মাজারের দানবাক্স থেকে ৩৪ দিনে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

সিলেটের শাহজালাল মাজারের দানবাক্স থেকে ৩৪ দিনে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী গণনার ফলাফল গণমাধ্যমের কাছে তুলে ধরেন। এদিন সকালে মাজারের তিনটি দানবাক্স ও তিনটি ডেগ সিলগালা অবস্থায় খোলা হয়। টাকার পাশাপাশি দান হিসেবে দুই ভরি এক রতি স্বর্ণ, ১৫ ভরি ২ আনা রুপা এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার তালিকায় রয়েছে ব্রিটিশ পাউন্ড, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি, ৭০ সৌদি রিয়াল, ৮৩ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ওমানি মুদ্রা (১০০০ বায়সা ও ১ রিয়াল), ৬৪ দিরহাম ২২ সেন সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা, ২৫০ ইরাকি দিনার, ৯০ তুর্কি লিরা, ১০০০ ভিয়েতনামি ডং, ১০০০ জাপানি ইয়েন, ১১২ রিয়াল ৫০ পয়সা কাতারি মুদ্রা, ১০ লেব...
মণিপুরী রাজবাড়ী : ইতিহাসসহ একটি প্রাসাদ

মণিপুরী রাজবাড়ী : ইতিহাসসহ একটি প্রাসাদ

Travel Destinations
মণিপুরী রাজবাড়ী সিলেটের অন্যতম প্রধান আকর্ষণ। এটি মির্জাজাঙ্গাল সিলেট-সদর এলাকায় অবস্থিত এবং সিলেটের অন্যতম ঐতিহাসিক স্থান ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি মণিপুরের রাজা গম্ভীর সিং এবং তার ভাইদের দ্বারা নির্মিত হয়েছিল। এই ঐতিহাসিক ভবনটি ১৮২২-২৪ খ্রিস্টাব্দে সিলেট মহানগরের মির্জাজাঙ্গাল রোডে তৈরি হয়।   মণিপুরী রাজবাড়ীর ইতিহাস ১৯ শতকে নির্মিত মণিপুরী রাজবাড়ী প্রাসাদটি সিলেটের মির্জাজাঙ্গালে অবস্থিত। রাজা চৌরজিৎ সিং, মারজিত সিং এবং গম্ভীর সিং সেই সময়ে মণিপুরী রাজ্যের তিন ভাই ছিলেন। তারা এখানে একটি প্রাসাদ নির্মাণ করে এখানে বসবাস করতেন। পরে চৌরজিৎ সিং এবং মারজিত সিং ভানুগাছ কমলগঞ্জ উপজেলা এলাকায় বসতি স্থাপন করেন, রাজা গম্ভীর সিং মির্জাজাঙ্গাল প্রাসাদে অবস্থান করেন। ১৮২৬ সালে বার্মার সাথে যুদ্ধের পর, ব্রিটিশ সরকারের সহায়তায়, রাজা গম্ভীর সিং এবং তার পরিবার...
সিলেটে ঘুরতে যাওয়ার জায়গা : দারুণ সুন্দর পাঁচটি স্থান

সিলেটে ঘুরতে যাওয়ার জায়গা : দারুণ সুন্দর পাঁচটি স্থান

Travel Destinations
বাংলাদেশের ভ্রমণ করার মতো একটি জনপ্রিয় জায়গা হলো সিলেট। সিলেটে ঘুরতে যাওয়ার জায়গা বাছাই করতে গেলে যেন শেষই হবে না। সৌন্দর্যের রাজা বলা হয় সিলেটকে। সিলেট চা বাগানের জন্যেও জনপ্রিয়। বাংলাদেশের টি-ইন্ডাসট্রিগুলো অধিকাংশ চা  এই সিলেটেই চাষ হয়। তাছাড়া সিলেটে রয়েছে নানা উপজাতির লোক। প্রতিবছর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য দর্শন ও উপভোগ করার জন্য মানুষের সমাগম ঘটে। নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর সিলেট জেলার আনাচে কানাচে রয়েছে ঘুরতে যাওয়ার অনেক সুন্দর স্থান। তো আপনারা যারা এখনো সিলেট ঘুরতে যাওয়া হয় নি এবং সিলেটে ঘুরতে যাওয়ার জায়গা সম্পর্কে জানেন না তাদের জন্য পেশ করছি এমন ৫টি স্থান যা জনপ্রিয়তার শীর্ষে আছে। জাফলং সিলেটে ঘুরতে যাওয়ার জায়গা শুনলেই আসে জাফলংয়ের নাম। প্রকৃতির কন্যা বলা হয় জাফলং-কে। সিলেটের ভ্রমণে যাবেন;অথচ জাফলং যাবেন না তা কি হয়! খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জ...
নান্দনিক ও পরাবাস্তব মাধবকুণ্ড

নান্দনিক ও পরাবাস্তব মাধবকুণ্ড

Travel Destinations
যে দেশে ৮৫ শতাংশই সমতলভূমি সেদেশে ঝর্ণার খোঁজে বের হওয়ার চিন্তা খুব যে বাস্তবসম্মত তা বলা যাবে না। তবুও, এখানে খুঁজে পাওয়া যাবে শান্ত ও সৌম্য বেশ কয়েকটি জলপ্রপাত, যাদের মধ্যে মাধবকুণ্ড সবচেয়ে পরিচিত নাম। যেভাবে যাবেন মাধবকুণ্ড যাওয়ার জন্য সবচেয়ে সহজ জলপ্রপাতগুলোর একটি এটি, এবং এটি দেশের সবচেয়ে প্রাচীন জলপ্রপাতগুলোরও একটি। দেশের দুর্গমতর অঞ্চলে বিশেষ করে দক্ষিণ-পূর্ব দিকে বিস্তর অনুসন্ধান করে আরও মনোরম ও স্নিগ্ধ জলপ্রপাত পাওয়া গেছে, কিন্তু স্থানীয় পর্যটকদের কাছে যারা বাসে চেপে সারা বছরই মাধবকুণ্ড ভ্রমণে যায় তাদের কাছে ঝর্ণাটি তার নিজের আকর্ষণ ধরে রেখেছে। মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকায় অবস্থিত এই ঝর্ণাটি সিলেট চা বাগানের ঢালু পাহাড়গুলোর একটি অংশ। ঝর্ণার ধারা তৈরি হয় পাথারিয়া পাহাড়ে, যা ২০০ ফুট উঁচু। ১৭ বছর আগে ঝর্ণার আশপাশের এলাকাকে ইকো পার্ক হিসেবে ঘোষণা করে উন্নয়ন করা হয়। এলাকার উদ্ভিদ...
তিন গন্তব্য

তিন গন্তব্য

Travel Destinations
সিলেট থেকে জাফলং সিলেট থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে থাকা জাফলং পর্যটকদের কাছে সুপরিচিত তার বনজঙ্গলে ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের জন্য। এখানকার প্রধান আকর্ষণগুলো হলো, পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর এবং স্ফটিক স্বচ্ছ পানি, সুপারি ও পানপাতার বরজ, সবুজ চা বাগানের সারি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণিল জীবন। পাহাড়ি নদী মারি থেকে আসা সাদা পাথরের জন্যও এই স্থান বিখ্যাত। জাফলংয়ের পুরোটা ঘুরে দেখার জন্য সকাল সকাল বেরিয়ে পড়াই উত্তম। কাঠমান্ডু থেকে ধুলিখেল শহরটি কাঠমান্ডু থেকে ৩১ কিলোমিটার দূরে ঘন সবুজে ঘেরা একটি পাহাড়ের ওপর অবস্থিত। শহরের ব্যস্ততম জীবন ছেড়ে এক চিলতে অবকাশ কাটাতে এই শান্ত ও শান্তিপূর্ণ জায়গায় ছুটি কাটাতে পারবেন, যেখান থেকে চোখে পড়বে বরফে ছাওয়া পাহাড়ের বিস্তৃত এক ভূমি। এখানে রয়েছে শত বছর পুরনো মন্দির, মঠ, বৌদ্ধমূর্তি এবং স্থানীয় ক্যাফে। এখানে আছে সমৃদ্ধ ইতিহাস, আছে প্রকৃতি। পুরনো এই শহ...