সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী গণনার ফলাফল গণমাধ্যমের কাছে তুলে ধরেন। এদিন সকালে মাজারের তিনটি দানবাক্স ও তিনটি ডেগ সিলগালা অবস্থায় খোলা হয়। টাকার পাশাপাশি দান হিসেবে দুই ভরি এক রতি স্বর্ণ, ১৫ ভরি ২ আনা রুপা এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার তালিকায় রয়েছে ব্রিটিশ পাউন্ড, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি, ৭০ সৌদি রিয়াল, ৮৩ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ওমানি মুদ্রা (১০০০ বায়সা ও ১ রিয়াল), ৬৪ দিরহাম ২২ সেন সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা, ২৫০ ইরাকি দিনার, ৯০ তুর্কি লিরা, ১০০০ ভিয়েতনামি ডং, ১০০০ জাপানি ইয়েন, ১১২ রিয়াল ৫০ পয়সা কাতারি মুদ্রা, ১০ লেবানিজ পাউন্ড, ১০ মিসরীয় পাউন্ড, ৪০ পয়সা ইউরো, ১ পয়সা বাহরাইনি মুদ্রা এবং ১ কানাডীয় ডলার। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, নজরানা হিসেবে পাওয়া গরু, ছাগল, হাঁস ও মুরগির হিসাব আলাদাভাবে সংরক্ষিত আছে।
উল্লেখ্য, প্রায় ৭০০ বছরের পুরনো রীতি ভেঙে তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমের উদ্যোগে গত ২২ জুন প্রথমবারের মতো মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা শুরু হয়। চার দিনের প্রচেষ্টায় তখন ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল, যা সোনালী ব্যাংকের নির্দিষ্ট হিসাবে জমা রাখা হয়।
প্রথমবারের সফল গণনার ১৯ দিন পর গত ১১ জুলাই দ্বিতীয়বারের মতো মাজারের দানবাক্স ও ডেগ খোলা হয়। ওই দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গিয়েছিল। ধারাবাহিক এই স্বচ্ছতা বজায় রেখে এবার তৃতীয়বারের মতো মাজারের দান ও নজরানা গণনা সম্পন্ন হলো।
দানবাক্স থেকে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে- ব্রিটিশ পাউন্ড ৩১.১১ পয়সা, ভারতীয় ৩ হাজার ২৪৮ রুপি, পাকিস্তানি ৬০ রুপি, সৌদি ৭০ রিয়াল, মালয়েশিয়ান ৮৩ রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, নেপালি ১০০ রুপি, ওমানি মুদ্রা ১০০০ বায









