সীতাকুণ্ড Archives - Mati News
Sunday, September 20

Tag: সীতাকুণ্ড

দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র ও গোলাবারুদ বিদেশে রপ্তানির লক্ষ্য সেনাবাহিনীর

দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র ও গোলাবারুদ বিদেশে রপ্তানির লক্ষ্য সেনাবাহিনীর

জাতীয়
প্রতিরক্ষা খাতে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে দেশের দ্বিতীয় অর্ডন্যান্স উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলের প্রায় ৫৫ একর জমি ও স্থাপনা ব্যবহার করে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির (বিওএফ) সম্প্রসারণ হিসেবে এই কারখানাটি প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে এই জমি ও স্থাপনা হস্তান্তরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এই পরিকল্পনার কথা জানান।সেনাপ্রধান বলেন, কেবল বিদেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ আমদানি করে যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয়। নিজেদের প্রয়োজনীয় ফায়ারিং সরঞ্জাম ও সামরিক উপকরণ দেশেই উৎপাদন করতে হবে। নতুন এই কারখানায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার-ভিডিপি এবং অন্যান্য আধা-সামরিক বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদনের ...
সীতাকুণ্ডে শিপইয়ার্ডের কার্যক্রম বন্ধে জাহাজ ভাঙা শিল্পে চরম সংকটের আশঙ্কা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের কার্যক্রম বন্ধে জাহাজ ভাঙা শিল্পে চরম সংকটের আশঙ্কা

সারাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ভাটিয়ারীর ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে শ্রমিক মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো ইয়ার্ডের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে জাহাজ ভাঙা শিল্পে নতুন করে চরম সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। দুর্ঘটনার তদন্তের দোহাই দিয়ে পুরো ইয়ার্ডের সার্বিক কার্যক্রম অচল করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এ খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।মালিকপক্ষের দাবি অনুযায়ী, দুর্ঘটনার পর সরকারি বিভিন্ন তদন্তকারী সংস্থা মৌখিকভাবে পুরো ইয়ার্ডের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে কোন দপ্তর বা কে এই নির্দেশ জারি করেছে, তার কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এস এম শফিউল আলম তালুকদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।ইয়ার্ডের কার্যক্রম হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়ায় উদ্যোক্তারা বহুমুখী আর্থিক ও প্রশাসনিক জ...