সুগন্ধা সৈকত Archives - Mati News
Wednesday, September 23

Tag: সুগন্ধা সৈকত

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ধ্বংসযজ্ঞ

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ধ্বংসযজ্ঞ

আইন-আদালত
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার বাংলাদেশের এক অনন্য সম্পদ। অথচ এই সম্পদ রক্ষার পরিবর্তে উন্নয়নের দোহাই দিয়ে ধ্বংসের আয়োজন চলছে। কক্সবাজার পৌরসভার উদ্যোগে সুগন্ধা সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) বালিয়াড়ি ভরাট করে ৬৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চার লেনের ‘শহর রক্ষা বাঁধ’ ও সড়ক নির্মাণের কাজ চলছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের এই কর্মকাণ্ড সরাসরি আদালত অবমাননার শামিল।কক্সবাজারের বালিয়াড়ি কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি সামুদ্রিক কচ্ছপ, লাল কাঁকড়া ও উপকূলীয় উদ্ভিদের প্রাকৃতিক আবাসস্থল। এছাড়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে এটি প্রাকৃতিক প্রতিরক্ষাব্যূহ হিসেবে কাজ করে। এই বালিয়াড়িতে ইট-কংক্রিটের সড়ক নির্মাণ করলে সেই সুরক্ষা ব্যবস্থা চিরতরে নষ্ট হবে। পরিবেশবাদীদের আশঙ্কা, মেরিন ড্রাইভের মতো এই সড়কটিও সাগরের জোয়ারে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা কে...