সুপ্রিম কোর্ট Archives - Mati News
Saturday, October 24

Tag: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

জাতীয়
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আল্টিমেটাম দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন অভিযোগ করেন, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও মর্যাদা পুনরুদ্ধারে এসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকা বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শ...
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

জাতীয়
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের এই বেঞ্চে অন্য বিচারপতিরা হলেন এস এম এমদাদুল হক, ফারাহ মাহবুব এবং মো. হাবিবুল গণি।এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির মধ্যে একটি শুনানিকে কেন্দ্র করে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে বিচারপতিরা এজলাস ত্যাগ করলে বিচারকাজ মুলতবি করা হয়।...
চার মাস পর বিচারিক ক্ষমতা ফিরে পেলেন বিচারপতি মো. আব্দুল মান্নান

চার মাস পর বিচারিক ক্ষমতা ফিরে পেলেন বিচারপতি মো. আব্দুল মান্নান

জাতীয়
কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দীর্ঘ চার মাস বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকার পর হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে পুনরায় বিচারিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারিক দায়িত্ব পালন শুরু করেছেন। হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকাতেও তার নাম বিচারিক এখতিয়ারসহ আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।ঘটনার প্রেক্ষাপটগত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিচারপতি আব্দুল মান্নান নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে উপস্থিত ব্যক্তিদের হুমকি প্রদান এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।এর প্রেক্ষি...
ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের

ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের

আন্তর্জাতিক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে স্থানান্তর না করায় দেশটির সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা সুপ্রিম কোর্টে এই পিটিশন দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইমরান খানের বোন উজমা খান ও আইনজীবী উজাইর ভান্ডারি। গত মঙ্গলবার সর্বোচ্চ আদালত ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।এর আগে শুক্রবার ভোরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে কড়া নিরাপত্তায় ইমরান খানকে সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করলে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এই ঘটনাকে সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন হিসেবে দেখছে পিটিআই।...