স্বরাষ্ট্র মন্ত্রণালয় Archives - Mati News
Wednesday, November 11

Tag: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এমআরপি যুগের অবসান: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট চালুর লক্ষ্য সরকারের

এমআরপি যুগের অবসান: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট চালুর লক্ষ্য সরকারের

জাতীয়
মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি যুগের ইতি টানার চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে বাংলাদেশ। সরকার চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব মিশনে এমআরপি সেবা বন্ধ করে শতভাগ ই-পাসপোর্ট ব্যবস্থা কার্যকরের লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে পাসপোর্ট সেবাগ্রহীতাদের প্রায় ৯৯ শতাংশই ই-পাসপোর্ট গ্রহণ করছেন। যেসব মিশনে ই-পাসপোর্ট সেবা পুরোপুরি চালু হয়েছে, সেখানে এমআরপি ইস্যু বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।গত ২৩ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে পর্যালোচনা করা হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী দেশের ৭১টি পাসপোর্ট অফিস ও বিদেশের ৭১টি মিশনে ই-পাসপোর্ট চালুর অগ্রগতি এবং পরিসংখ্যান তুলে ধরেন। সভা শেষে এমআরপি সুবিধা পুরোপুরি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রবাসীদে...
কাতারে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণে জেল-জরিমানার সতর্কতা

কাতারে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণে জেল-জরিমানার সতর্কতা

আইন-আদালত
কাতারে কোনো ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। কাতারের পেনাল কোডের ৩৩৩ নম্বর ধারায় এই আইনি বিধিনিষেধের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।সতর্কতা ও করণীয়ছবি তোলার আগে অনুমতি নিন: যেকোনো ব্যক্তিগত বা ছোট দলের ছবি তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই সুস্পষ্ট অনুমতি গ্রহণ করতে হবে।দুর্ঘটনার দৃশ্য ধারণ থেকে বিরত থাকুন: সড়ক দুর্ঘটনা বা জরুরি উদ্ধারকাজে ভুক্তভোগী ও আহতদের ভিডিও করা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের পরিস্থিতিতে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।জনপরিসরে সচেতন থাকুন: জনবহুল স্থানে ছবি তোলার সময় খেয়াল রাখতে হবে যেন আশপাশের সাধারণ মানুষ আপনার ছবির মূল ফ...
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত

জাতীয়
অসদাচরণ, দুর্নীতি, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি এবং পলায়নের মতো গুরুতর অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এই প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন।বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নেত্রকোনার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার ও রাজশাহী মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ রোকনুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল।প্রজ্ঞাপনে রোকনুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। তদন্তে তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তা...
দোহার ওয়েস্ট বে-র হোটেলে অগ্নিকাণ্ড: দ্রুত নিয়ন্ত্রণে আনল সিভিল ডিফেন্স

দোহার ওয়েস্ট বে-র হোটেলে অগ্নিকাণ্ড: দ্রুত নিয়ন্ত্রণে আনল সিভিল ডিফেন্স

আন্তর্জাতিক
গত ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Interior - MOI) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে।কাতারে যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত সহায়তার জন্য ৯৯৯ (999) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।বড় ধরনের দুর্ঘটনা এবং ধোঁয়াজনিত ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে হোটেলটি খালি (Evacuate) করে ফেলা হয়।...
চাকরি হারালেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা

চাকরি হারালেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা

রাজধানী
কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বরখাস্ত হওয়া অপর পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই ছয় কর্মকর্তাই এর আগে সাময়িক বরখাস্তের আওতায় ছিলেন। সাময়িক বরখাস্ত থাকাকালীন বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। এছাড়া মো. ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ...