ইসরায়েলি নির্বাচন: প্রচারণায় কাতারকে ‘শত্রু’ আখ্যা দিয়ে নেতানিয়াহুর বিতর্কিত মন্তব্য
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর এটিই দেশটিতে প্রথম নির্বাচন। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজা পরিস্থিতি, অর্থনীতি এবং ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতার ও গাজায় মানবিক সহায়তার নামে হামাসের অর্থায়ন নিয়ে আই২৪নিউজ-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন।সাক্ষাৎকারে নেতানিয়াহু কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি দোহায় ইসরায়েলি হামলার কথা স্বীকার করে দাবি করেন, সেই সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি সরাসরি বলেন, ‘আমি কাতারে হামলা চালিয়েছি এবং বোমা মেরেছি।’ যদিও গাজায় মানবিক সহায়তার নামে কোটি কোটি ডলার পাঠানোর বিষয়ে তিনি দাবি করেন, এসব অর্থ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের তদারকিতেই হস্তা...
