দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক
কৃষি বিভাগের গ্রীষ্মকালীন সবজি চাষে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ ও সহযোগিতায় গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল হয়েছেন দিনাজপুরের কৃষক মো. ওয়াবাইদুল ইসলাম।
ফুলকপি মানেই শীতকাল। এমন ধারণা এখন বদলে দিচ্ছেন দিনাজপুরের কৃষকরা। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে এবার গ্রীষ্মকালেও সফলভাবে ফুলকপি চাষ করে নতুন সম্ভাবনা দুয়ার উন্মোচন করেছেন চাষিরা। রবি মৌসুমের বাইরে উৎপাদিত এসব সবজিতে মিলছে ভালো দাম। তাই লাভবান হচ্ছেন অসময়ে সবজি চাষি কৃষকরা।
আজ দুপুরে দিনাজপুর সদর উপজেলার উত্তর মহেশপুর গ্রামের কৃষক ওবায়দুল ইসলামের গ্রীষ্মকালীন ফুলকপি পরিদর্শন করেছেন দিনাজপুর কৃষি বিভাগের অতিরিক্ত আঞ্চলিক পরিচালক আবু জাফর মোহাম্মদ সাদেক।
তিনি বলেন, ‘আমি অভিভূত। অসময়ে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে একজন কৃষক ব্যাপক সফলতা অর্জন করেছেন। আমরা এই ধারাবাহিকতা চলমান রাখতে চাই।...














