agriculture tips Archives - Page 2 of 6 - Mati News
Sunday, November 8

Tag: agriculture tips

ফলের মাছি পোকা দমনে বাকৃবি গবেষকের নতুন উদ্ভাবন: কার্যকর ও পরিবেশবান্ধব প্রযুক্তি

ফলের মাছি পোকা দমনে বাকৃবি গবেষকের নতুন উদ্ভাবন: কার্যকর ও পরিবেশবান্ধব প্রযুক্তি

Agriculture Tips
ফলের মাছি পোকা হর্টিকালচার শিল্পের জন্য একটি বড় বাধা। বিশেষত, এই পোকা সংক্রমণের কারণে বাংলাদেশের আমসহ বিভিন্ন ফলের আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাধাগ্রস্ত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান এ সমস্যার সমাধানে নতুন ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’ উদ্ভাবন করেছেন, যা কোনো রাসায়নিক বা পানি ছাড়াই কার্যকরভাবে মাছি পোকা দমন করতে পারে। নতুন প্রযুক্তির বৈশিষ্ট্য: ✅ কোনো কীটনাশক বা পানি প্রয়োজন নেই✅ লিউর ব্যবহার করে পুরুষ পোকাকে আকৃষ্ট করা হয়✅ পোকা ট্র্যাপে ঢুকলে আর বের হতে পারে না✅ একবার কিনলে ৫ বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব✅ প্রতি ট্র্যাপ তৈরিতে খরচ মাত্র ৫০ টাকা প্রচলিত পদ্ধতির চেয়ে কেন ভালো? 🔹 সাধারণ ট্র্যাপের কার্যকারিতা কম – বাংলাদেশে প্রচলিত ট্র্যাপে সাবান-পানি ব্যবহার করা হয়, যা দীর্ঘমেয়াদে কম কার্যকর।🔹 নতুন ট্র্যাপ...
সিছুয়ানে কৃষি উৎপাদন বাড়াচ্ছে স্মার্ট চারা কেন্দ্র

সিছুয়ানে কৃষি উৎপাদন বাড়াচ্ছে স্মার্ট চারা কেন্দ্র

China
চীনের বসন্তকালীন চাষাবাদের মৌসুম সামনে রেখে সিছুয়ান প্রদেশের পেং’আন কাউন্টির মুবা টাউনশিপের ছাংফেং কৃষি সেবা কেন্দ্রের কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। তারা একটি আধুনিক চারা কেন্দ্রের মাধ্যমে ভুট্টা, মরিচ ও ধানের চারা উৎপাদন করছেন।কেন্দ্রটির তথ্য অনুযায়ী, এটি তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চারা উৎপাদন করতে পারে। প্রতিদিন চারার ৮ হাজার ট্রে উৎপাদনের ক্ষমতা থাকায় এটি আশপাশের এক হাজার হেক্টর কৃষিজমির চাহিদা মেটাতে সক্ষম। Smart seedling center China স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পেং’আনে স্মার্ট চারা কেন্দ্রের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং এখানে ধান ও সবজির জন্য আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে।তারা আরও জানান, বাজার চাহিদার ভিত্তিতে বিশেষ চাষাবাদ প্রযুক্তি প্রয়োগের ফলে কৃষি উৎপাদন ও কৃষকদের আয় বেড়েছে। সূত্র: সিএমজি...
বস্তায় আদা চাষ পদ্ধতি

বস্তায় আদা চাষ পদ্ধতি

Agriculture Tips
মাটিনিউজের আজকের এই লেখায় জেনে নিন বস্তায় আদা চাষ পদ্ধতির বৃত্তান্ত। বস্তায় এভাবে আদা চাষ করে আপনিও আপনার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি কিছু আয়ও করতে পারবেন। বস্তায় আদা চাষে দরকার হয় না খুব বেশি জায়গা বা জমির। আদার প্রচলিত জাত সমূহ: বারি আদা-১,বারি আদা-২,বারি আদা-৩, রংপুরী,খুলনা,টেঙ্গুরী আদা চাষ পদ্ধতি: সরাসরি জমিতে ও বস্তায় আদা চাষ করা সম্ভব। বস্তায় আদা চাষে রোগ বালাই আক্রমণ কম হয়। আদা বপনের সময়: আদা চাষের উত্তম সময় হলো চৈত্র মাস। তবে বর্তমানে জৈষ্ঠ্য মাস পর্যন্ত আদা বপন করলেও আদা হবে। আদা চাষের স্থান: সরাসরি রৌদ্রের চেয়ে সুনিষ্কাশিত, উঁচু এবং হালকা ছায়াযুক্ত স্থানে আদা উৎপাদন ভালো হয়। আদা বীজের আকার ও রোপণ দূরত্ব: ৪৫-৫০ গ্রাম ওজনের দুই চোখ বিশিষ্ট কন্দ খণ্ড সারিতে বপন করতে হয়। সারির দূরত্ব ২-৩ ফিট গাছ হতে গাছের দূরত্ব ১৫-২০ সেন্টিমিটার। স্থান...
পান চাষ করে আয়: সম্ভাবনা ও করণীয়

পান চাষ করে আয়: সম্ভাবনা ও করণীয়

Agriculture Tips
বাংলাদেশের কৃষিপ্রধান অর্থনীতিতে পান একটি গুরুত্বপূর্ণ ফসল। এটি একটি অর্থকরী ফসল হিসেবে পরিচিত এবং দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে চাষ হয়। সঠিক পদ্ধতিতে পান চাষ করলে কৃষকরা উল্লেখযোগ্য আয় করতে পারেন। পান চাষের উপযোগী জলবায়ু ও মাটি পান চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে পান চাষের জন্য উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ ছাড়া, দোআঁশ মাটি পান চাষের জন্য সবচেয়ে ভালো বলে বিবেচিত হয়। পান চাষের পদ্ধতি ১. উপযুক্ত জমি নির্বাচন পান বরজ তৈরি করতে উঁচু ও পানি নিষ্কাশনযোগ্য জমি নির্বাচন করতে হয়। ২. বরজ তৈরি পান গাছকে সূর্যের তীব্র আলো ও অতিরিক্ত বৃষ্টিপাত থেকে রক্ষা করতে বিশেষভাবে তৈরি ছাউনিযুক্ত কাঠামোকে বরজ বলা হয়। বাঁশ, খুঁটি ও খড় দিয়ে বরজ তৈরি করা হয়। ৩. চারা রোপণ পান গাছের জন্য উপযুক্ত চারা নির্বাচন করা খুবই গু...
ক্যাপসিকাম চাষ করে আয়: চাষ পদ্ধতি, সার প্রয়োগ ও বাজারদর

ক্যাপসিকাম চাষ করে আয়: চাষ পদ্ধতি, সার প্রয়োগ ও বাজারদর

Agriculture Tips
ভূমিকা ক্যাপসিকাম, যা সাধারণত "বেল পিপার" নামে পরিচিত, এটি বাংলাদেশের কৃষকদের জন্য একটি লাভজনক সবজি চাষ হতে পারে। চাহিদা বাড়ার কারণে এটি চাষ করে ভালো আয় করা সম্ভব। সঠিক পদ্ধতিতে চাষ করলে স্বল্প সময়ে ভালো উৎপাদন সম্ভব। উপযুক্ত জলবায়ু ও মাটি ক্যাপসিকাম চাষের জন্য উষ্ণ ও শীতল জলবায়ু উপযুক্ত। মাটি উর্বর ও সুনিষ্কাশিত হতে হবে। দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি ক্যাপসিকাম চাষের জন্য সর্বোত্তম। মাটির pH মান ৬.০-৬.৫ হলে ভালো ফলন পাওয়া যায়। ক্যাপসিকাম চাষের পদ্ধতি ১. বীজ নির্বাচন ও চারা প্রস্তুতি উন্নত জাতের ক্যাপসিকাম বীজ নির্বাচন করা জরুরি। হাইব্রিড জাত যেমন বারি ক্যাপসিকাম-১, বারি ক্যাপসিকাম-২ চাষ করলে ভালো উৎপাদন পাওয়া যায়। বীজতলায় বীজ বপন করে ২৫-৩০ দিন পর চারা মূল জমিতে রোপণ করতে হয়। ২. জমি প্রস্তুতি জমি ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করতে হবে। জমি তৈরির সময় ১০-১৫ টন ...
শীতকালে মাছের রোগ প্রতিরোধে করণীয়

শীতকালে মাছের রোগ প্রতিরোধে করণীয়

Agriculture Tips
শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে মাছের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। এসময় ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশনের আশঙ্কা থাকে বেশি। মাছের যথাযথ পরিচর্যার অভাবে এই রোগবালাই আরও বাড়তে পারে, যার ফলে মাছ চাষীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। শীত মৌসুমে (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) তাপমাত্রা কম থাকার কারণে মাছের খাবার গ্রহণের চাহিদা হ্রাস পায়। অনেক চাষী অজ্ঞতাবশত অতিরিক্ত খাবার দেন, যা পানিতে জমে পানির গুণগত মান নষ্ট করে। এতে বিভিন্ন পরজীবি এবং রোগের আক্রমণ বেড়ে যায়। তাই মাছের সঠিক পরিচর্যা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এসব সমস্যা এড়িয়ে চলা সম্ভব। শীতকালে মাছ চাষে করণীয়- ১. খাবার ব্যবস্থাপনা: মাছের আকার অনুযায়ী খাবার দিতে হবে। খাবারের পরিমাণ মাছের মোট ওজনের ১-২% এর বেশি দেওয়া উচিত নয়। দিনে দুইবার খাবার দিতে হবে(সকাল এবং বিকেল)। ২. পানির গুণগত মান...
খাদ্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন মিলবে  অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত রঙিন চালে

খাদ্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন মিলবে  অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত রঙিন চালে

Agriculture Tips
সিদ্ধার্থ চক্রবর্তী: বাংলাদেশের কৃষিক্ষেত্রে ধান চাষের ইতিহাস অত্যন্ত প্রাচীন গৌরবজ্বল। আধুনিকতার ছোঁয়ায় বাঙালি খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এলেও, ভাত এখনো বাঙালির প্রধান খাবার হিসেবেই রয়ে গিয়েছে। ধান এবং চালের পুষ্টিগুণ বৃদ্ধিতে নিরন্তর বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বাংলাদেশ তথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষকবৃন্দও এর ব্যতিক্রম নয়। এরই মধ্যে বাকৃবির রঙিন চাল নিয়ে গবেষণা নতুন আলো ছড়িয়েছে। বাকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের নেতৃত্বে একটি গবেষক দল রঙিন চালের খাদ্যগুণ, পুষ্টিমান এবং চাষপদ্ধতি নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে "উৎপাদন, গুণমান এবং স্বাস্থ্য উপকারের জন্য রঙিন চালের জার্মপ্লাজম সংগ্রহ এবং মূল্যায়ন" প্রকল্পের আওতায় তিন বছর ধরে এই গবেষণা পরিচালিত হয়েছে। গবেষ...
বাকৃবি অধ্যাপকের ছাদে অ্যাকুয়াপনিক্স চাষে সফলতা

বাকৃবি অধ্যাপকের ছাদে অ্যাকুয়াপনিক্স চাষে সফলতা

Agriculture Tips, ক্যাম্পাস
তাসনীম সিদ্দিকা বর্তমান বিশ্বে খাদ্য উৎপাদন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে ফসলি জমির পরিমাণ ক্রমশ কমছে। অন্যদিকে, খাদ্য উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে মানবদেহে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে খাদ্য উৎপাদনের টেকসই ও পরিবেশবান্ধব পদ্ধতি হিসেবে অ্যাকুয়াপনিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অ্যাকুয়াপনিক্স একটি অত্যাধুনিক কৃষি পদ্ধতি, যেখানে মাছ এবং সবজি একসঙ্গে চাষ করা হয়। মাছের বর্জ্য পদার্থ গাছের জন্য পুষ্টি হিসেবে ব্যবহৃত হয়, আর সেই পুষ্টি শোষণ করা পানি পুনরায় মাছের জন্য নিরাপদ হয়ে ফিরে আসে। বাংলাদেশে অ্যাকুয়াপনিক্স পদ্ধতির গবেষণা ও ব্যবহার এখনও সীমিত। তবে ২০১১ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম এ পদ্ধতি নিয়ে গবেষণা করছেন। তিনি তার বাড়ির ছাদে তেলাপি...
লক্ষ্মীপুরে দিন দিন সুপারি উৎপাদন বাড়ছে

লক্ষ্মীপুরে দিন দিন সুপারি উৎপাদন বাড়ছে

Agriculture Tips
উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, যা সুপারি উৎপাদনের জন্য দেশের মধ্যে পরিচিত। সুপারি চাষীরা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন এবং অনুকূল আবহাওয়ার কারণে দিন দিন সুপারি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। জেলার উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। সুপারি চাষে ঝুঁকি কম এবং বাজারে চাহিদা ও দাম বেশি থাকায় কৃষকদের আগ্রহ বাড়ছে। লক্ষ্মীপুর জেলা কৃষি বিভাগের তথ্যমতে, এবার প্রায় ১৯ হাজার মেট্রিক টন সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় হাজার কোটি টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার পাঁচটি উপজেলায় প্রায় ৭,৩৬০ হেক্টর জমিতে সুপারি বাগান রয়েছে। প্রতি হেক্টরে গড়ে আড়াই থেকে তিন মেট্রিক টন সুপারি উৎপাদিত হয়। একবার গাছ লাগালে প্রায় ২৫-৩০ বছর ফলন দেয়, যা সুপারি চাষকে আরও লাভজনক করে তুলেছে। চলতি বছর প্রতি কাওন (১৬ পোন) সুপারি ২৮০০ ...
ব্যাগে আলু চাষের সহজ পদ্ধতি

ব্যাগে আলু চাষের সহজ পদ্ধতি

Agriculture Tips
যদি আপনার বাগান করার জায়গা ছোট বা একেবারেই না থাকে, তাও চিন্তার কিছু নেই। ব্যাগে আলু চাষ করা সম্ভব এবং এটি বেশ সহজ। একটি রোদেলা স্থান—প্যাটিও, বারান্দা, বা ছাদেও এটি করা সম্ভব। ঠিকভাবে পরিকল্পনা করলে ব্যাগে আপনি প্রায় ১৫ পাউন্ড পর্যন্ত তাজা আলু ফলাতে পারবেন। নিচে ব্যাগে আলু চাষ করার বিস্তারিত ধাপ তুলে ধরা হলো। ধাপ ১: সঠিক আলু নির্বাচন করুন আলুর চোখ থেকে নতুন আলু জন্মায়। তাই চাষ শুরুর জন্য আপনাকে বীজ আলু দরকার হবে। বাজার থেকে কেনা সাধারণ আলু ব্যবহার করা যায় যদি তাতে অঙ্কুর থাকে। তবে, স্থানীয় নার্সারি বা অনলাইনে বীজ আলু কিনলে বিভিন্ন জাতের আলু চাষের সুযোগ পাওয়া যায়। বিশেষত, ফিঙ্গারলিং আলুর মতো রঙিন ও সুস্বাদু জাতগুলো ব্যাগে চাষের জন্য আদর্শ। ধাপ ২: ব্যাগ নির্বাচন একটি শক্তিশালী ফ্যাব্রিক ব্যাগ বেছে নিন। সাধারণ বার্ল্যাপ স্যাক ব্যবহার করা যেতে পারে বা নার্সারি থেকে ...
সুগন্ধি মরিচ চাষে সুনীলের সফলতা: বছরে ছয় লাখ টাকা লাভ

সুগন্ধি মরিচ চাষে সুনীলের সফলতা: বছরে ছয় লাখ টাকা লাভ

Agriculture Tips
বরগুনার হেউলিবুনিয়া গ্রামের কৃষক সুনীল চন্দ্র মণ্ডল সুগন্ধি বোম্বাই মরিচ চাষ করে বছরে ছয় লাখ টাকারও বেশি লাভ করেছেন। তাঁর মরিচ বাগান দেখলে যে কারও চোখে পড়বে সবুজ মরিচে ভরা শাখাগুলো। দারুণ সুগন্ধযুক্ত এই মরিচের চাহিদা ও দাম সাধারণ মরিচের দ্বিগুণ। সুনীল ১৯৮৬ সালে এসএসসি পাস করার পর বাবার কৃষিকাজে যুক্ত হন। ধান চাষের মাধ্যমে পরিবারের আর্থিক সচ্ছলতা না আসায় তিনি বিকল্প খুঁজতে থাকেন। কলাবাগান ও নার্সারি শুরু করলেও তেমন লাভ হয়নি। কাঠের ব্যবসা করে কিছু সঞ্চয়ের পর আবার নার্সারি ব্যবসায় ফিরে আসেন এবং সেখানে সুগন্ধি মরিচের চাষ শুরু করেন। চাষের প্রক্রিয়া শ্রাবণের শেষে মরিচের চারা রোপণ করা হয়। গাছের পরিচর্যায় সার প্রয়োগ, আগাছা পরিষ্কার, এবং কীটনাশক ব্যবহার করা হয়। গাছের গোড়ার মাটি ঝুরঝুরে রাখা হয়। আশ্বিন থেকে বৈশাখ পর্যন্ত প্রতিদিন মরিচ সংগ্রহ ও বিক্রি করা হয়। পাইক...
আলু চাষের পদ্ধতি, বীজ রোপণ, সার, সেচ ও পোকা-মাকড় দমন

আলু চাষের পদ্ধতি, বীজ রোপণ, সার, সেচ ও পোকা-মাকড় দমন

Agriculture Tips
বীজ রোপণ উত্তরাঞ্চল: মধ্য কার্তিক থেকে (নভেম্বরের প্রথম সপ্তাহ)। দক্ষিণাঞ্চল: অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ (নভেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহ)। বীজের হার: প্রতি একরে প্রায় ৬০০ কেজি। রোপণের দূরত্ব: আস্ত আলুর জন্য: 60x25 সেমি। কাটা আলুর জন্য: 45x15 সেমি। সার ব্যবস্থাপনা সারের নামপরিমাণ (গ্রাম/শতক)ইউরিয়া১০০০টিএসপি৫৩০এমওপি৯৫০জিপসাম৪৫০জিংক সালফেট৩৫ম্যাগনেসিয়াম সালফেট (অম্লীয় বেলে মাটির জন্য)৩৫০বোরণ (বেলে মাটির জন্য)৩৫গোবর৪০ কেজি সার প্রয়োগের পদ্ধতি:১. প্রথম ধাপ:রোপণের সময় জমিতে গোবর, অর্ধেক ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম এবং জিংক সালফেট ভালোভাবে মিশিয়ে দিতে হবে।২. দ্বিতীয় ধাপ:বাকি ইউরিয়া রোপণের ৩০-৩৫ দিন পর, অর্থাৎ দ্বিতীয়বার মাটি তোলার সময় প্রয়োগ করতে হবে।৩. বিশেষ ক্ষেত্রে: অম্লীয় বেলে মাটির জন্য ৩৫০ গ্রাম/শতক ম্যাগনেসিয...
ইউক্যালিপটাস গাছ নিয়ে প্রচলিত ভুল ধারণা

ইউক্যালিপটাস গাছ নিয়ে প্রচলিত ভুল ধারণা

Agriculture Tips
ইউক্যালিপটাস বাংলাদেশের এক পরিচিত গাছ, যার বৈজ্ঞানিক নাম Eucalyptus. এটি Martaceae পরিবারের একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। বিশ্বের প্রায় ৯০টি দেশে ইউক্যালিপটাসের বিস্তার রয়েছে। দক্ষিণ আমেরিকা, চীন, ভারত, এবং আফ্রিকার বিশাল এলাকাজুড়ে এই গাছের চাষ হয়ে থাকে। ১৯৭৬ সালে বাংলাদেশে সিলেটের মালনীছাড়া চা বাগানে ছায়া প্রদানের জন্য প্রথমবারের মতো ইউক্যালিপটাস লাগানো হয়। তবে দীর্ঘদিন ধরে এই গাছকে ঘিরে কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে, যা বিজ্ঞানের আলোকেই বিশ্লেষণ করা প্রয়োজন। ইউক্যালিপটাস: প্রকৃতির বন্ধু নাকি শত্রু? বাংলাদেশসহ অনেক দেশেই ইউক্যালিপটাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায়। যেমন: এটি মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে। মাটির উর্বরতা নষ্ট করে। গাছের পাতা কোনো প্রাণী খায় না। পাখি বা পতঙ্গ বসে না। জীববৈচিত্র্যের ভারসাম্যে ব্যাঘাত ঘটায়। তবে গবেষণা বলছে, এই ...
লালমনিরহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা: আগাম আলু চাষ পদ্ধতি

লালমনিরহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা: আগাম আলু চাষ পদ্ধতি

Agriculture Tips
লালমনিরহাটে এখন আগাম আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। জেলার বিভিন্ন উঁচু জমিতে আগাম জাতের আলুর পরিচর্যা করতে দেখা গেছে কৃষাণ-কৃষাণীদের। ক্ষেতগুলোতে সবুজ রঙে ভরে উঠেছে আলুর গাছ। স্বল্প সময়ে ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ার কারণে এখানকার কৃষকদের আগাম আলু চাষের প্রতি আগ্রহ বাড়ছে। আগাম আলু চাষ পদ্ধতি আগাম আলু চাষে সফল হতে চাইলে সঠিক পদ্ধতি মেনে চলা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে: উপযুক্ত জমি নির্বাচন: উঁচু ও সুনিষ্কাশিত জমি আগাম আলু চাষের জন্য উপযুক্ত। মাটির প্রস্তুতি: জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে আলু চাষের জন্য প্রস্তুত করা হয়। মাটিতে জৈবসার ব্যবহার ফলন বাড়ায়। সার প্রয়োগ: প্রতি একর জমিতে ১২০-১৫০ কেজি ইউরিয়া, ২০০ কেজি টিএসপি, ২৫০ কেজি এমওপি, এবং ৫-৬ কেজি দস্তা সার প্রয়োজন। সারের পরিমাণ জমির ধরন ও অবস্থা অনুযায়ী কমবেশি হতে পারে। বীজ নির্বাচন ও রোপণ: আগাম জাতের...
কিশোরগঞ্জে গাছ আলুর চাষে কৃষকদের সাফল্য

কিশোরগঞ্জে গাছ আলুর চাষে কৃষকদের সাফল্য

Agriculture Tips
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে গাছ আলুর চাষ শুরু হয়েছে। সাধারণ আলুর তুলনায় অধিক পুষ্টিগুণসম্পন্ন এ আলু কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় অনেক কৃষক গাছ আলুর চাষে আগ্রহী হচ্ছেন। গাছ আলু চাষ কৃষকদের মতে, একরে গাছ আলু চাষে খরচ হয় মাত্র তিন হাজার টাকা। প্রতি ১০ শতাংশ জমিতে ৩০-৩৫ মণ ফলন পাওয়া যায়, যার বাজারমূল্য কেজি প্রতি ৪০-৪৫ টাকা। তুলনায় মাটির নিচে চাষ করা আলুর ফলন হয় ২৫-৩০ মণ এবং দাম মেলে ৩৫-৪০ টাকা। পাকুন্দিয়া উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৪০০ হেক্টর জমিতে গাছ আলু এবং মেটে আলুর চাষ হয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এটি জনপ্রিয়তা পেয়েছে। বর্ষার পর ফসলটি কৃষকদের আর্থিকভাবে লাভবান করে। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় গাছ আলু চাষের খরচও কম। কৃষক হেলাল উদ্দিন জানান, দুই বিঘা...