china tech Archives - Mati News
Tuesday, June 30

Tag: china tech

চীনে প্রথমবারের মতো পরিচয়পত্র পেতে চলেছে মানবাকৃতি রোবট

চীনে প্রথমবারের মতো পরিচয়পত্র পেতে চলেছে মানবাকৃতি রোবট

China, Tech news
সাকিব সিকান্দার: চীনের হুপেই প্রদেশের কিছু মানবাকৃতি রোবট প্রথমবারের মতো শিগগিরই তাদের নিজস্ব পরিচয়পত্র নম্বর পেতে চলেছে। এর মাধ্যমে রোবটগুলোর পুরো জীবনচক্রভিত্তিক কার্যক্রম নথিভুক্ত করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত বিকাশমান রোবট শিল্পে পূর্ণাঙ্গভাবে নজরদারি ও স্পষ্ট জবাবদিহি নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। এই নম্বরে থাকবে ২৯টি অঙ্ক ও ইংরেজি অক্ষর। এর মাধ্যমে একটি রোবটের ব্র্যান্ডের জাতীয়তা, কোম্পানি, পণ্যের মডেল ও সিরিয়াল নম্বর শনাক্ত করা যাবে। এতে প্রস্তুতকারক প্রতিষ্ঠান, হার্ডওয়্যার প্যারামিটার, বুদ্ধিমত্তার স্তর এবং কারখানার নিবন্ধনসহ গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত থাকবে। চীনা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র নম্বরের মতো প্রতিটি রোবটের নম্বরও হবে স্বতন্ত্র, তবে এতে অতিরিক্ত ১১টি অঙ্ক থাকবে। মৌলিক স্থির তথ্যের পাশাপাশি এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ রেকর্...
হাইড্রোজেন সংরক্ষণে চীন বানাল নতুন ব্যাটারি

হাইড্রোজেন সংরক্ষণে চীন বানাল নতুন ব্যাটারি

China, Tech news
ফয়সল আবদুল্লাহ: পরিচ্ছন্ন জ্বালানিতে হাইড্রোজেনের সম্ভাবনা দিন দিন বাড়ছে। তবে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হাইড্রোজেনকে সহজ ও কার্যকরভাবে সংরক্ষণ করা। এ সমস্যার সম্ভাব্য সমাধান হিসেবে নতুন ধরনের এক ব্যাটারি তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। চীনা বিজ্ঞান একাডেমির অধীন তালিয়ান রাসায়নিক পদার্থবিজ্ঞান ইন্সস্টিটিউট (ডিআইসিপি)-এর গবেষকরা বিশ্বের প্রথম গ্যাস-সলিড হাইড্রাইড আয়ন ব্যাটারির পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেছেন। গবেষণার ফলাফল আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জুল-এ প্রকাশিত হয়েছে। প্রচলিত ব্যাটারিতে সাধারণত লিথিয়াম বা অনুরূপ উপাদান ব্যবহার করা হয়। নতুন ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে হাইড্রাইড আয়ন, যা মূলত অতিরিক্ত ইলেকট্রনযুক্ত হাইড্রোজেন আয়ন। এগুলো অত্যন্ত শক্তিশালী হলেও স্বাভাবিক পরিবেশে বেশ অস্থিতিশীল হওয়ায় দীর্ঘদিন ধরে এগুলোকে ব্যাটারিতে ব্যবহার করা কঠিন ছিল। গবেষক দলটি ২০১৮ সাল থেকে এই চ্যালেঞ্জ নিয়ে কাজ...
404 Not Found

404 Not Found


nginx