বাংলাদেশে কর্মরত চীনা কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু
মে ২৯, ঢাকা: ‘স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং এর উন্নয়নে অবদান রাখা’ প্রতিপাদ্যে বাংলাদেশে উদ্বোধন করা হলো ‘মিডিয়া ওপেন ডে এবং ব্যবহারিক বাংলাভাষা প্রশিক্ষণ কোর্স।'
মূলত বাংলাদেশে কর্মরত চায়না রেলওয়ের চীনা কর্মকর্তাদের বাংলা ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করেছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ (সিআরইসি)।
বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত চায়না রেলওয়ের ডিভিশন-১ এর সম্মেলন কক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই।
যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিআরইসি। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে চায়না মিডিয়া গ্রুপ ও চায়না রেলওয়ের বাংলাদেশ নানাবিধ কার্যক্রমের ভিডিও চিত্র এবং সামাজি...




