চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক সম্পর্কে ইসরায়েলসহ সব পক্ষের মৌলিক স্বার্থেই বলপ্রয়োগ কিংবা বলপ্রয়োগের হুমকি থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এ কথা বলেন।
সার বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরার পর ওয়াং বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধানের পক্ষে চীন বরাবরই অবস্থান নিয়েছে। সব পক্ষকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান তিনি।
ওয়াং বলেন, বহু বছর ধরে ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধান এগিয়ে নিতে চীন কাজ করে আসছে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অগ্রগতি দেখাচ্ছিল এবং এতে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও আলোচ...













