ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল
ফয়সল আবদুল্লাহ
চীনের বড় আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো টানা দ্বিতীয় সপ্তাহের মতো বৈশ্বিক ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ওপেনরাউটার।
তথ্য অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত চীনা এআই মডেলগুলোর সাপ্তাহিক টোকেন ব্যবহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৯ ট্রিলিয়নে। টানা দুই সপ্তাহ এই ধারা অব্যাহত রয়েছে।
টোকেন হলো এআই মডেলের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষুদ্রতম একক, যা ব্যবহারের পরিমাণ দিয়ে মডেলের কার্যকারিতা ও বাস্তব প্রয়োগের মাত্রা নির্ধারণ করা হয়।
চীনে নতুন নীতিমালা ও দ্রুত অগ্রসরমান এআই প্রযুক্তি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে
বিশ্বে মোট টোকেন ব্যবহারের শীর্ষ তিন অবস্থানই চীনা এআই মডেলগুলোর দখলে। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা দেখায়—বিভিন্ন শিল্পখাতে এআই-নির্ভর রূপান্তর দ্রুত বাড়ছে।
প্রাথমিকভাবে এআই ব্যবহার সীমিত ছিল টেক্সট তৈরি ও কথোপকথনে। এখন ...













