china Archives - Page 4 of 23 - Mati News
Sunday, April 5

Tag: china

চীনে মরুর লবণাক্ত জমিতে ফলছে অর্থকরী ফল

চীনে মরুর লবণাক্ত জমিতে ফলছে অর্থকরী ফল

Agriculture Tips, China
মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাকলামাকন মরুভূমির প্রান্ত আগে ছিল অনুর্বর লবণাক্ত জমি। সেখানেই এখন ফলছে বেশ দামি ফল। আধুনিক পানি ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তির ব্যবহারে এসেছে এই পরিবর্তন। চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পাজিওয়াত কাউন্টিতে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি ও লবণ-সহনশীল ফসলের মাধ্যমে চাষাবাদে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এখানকার কৃষকরা এখন ‘মরুর টমেটো’ এবং উন্নতমানের আলু বোখারা উৎপাদন করে দেশের বাজারে সরবরাহ করছেন। আগে এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত ছিল ২০০ মিলিমিটারের কম, বাষ্পীভবন ছিল তিন হাজার মিলিমিটারের বেশি। এতে করে জমি থাকত বেশ লবণাক্ত। এখন লবণাক্ত পানি বিশুদ্ধকরণ ও উন্নত চাষাবাদ পদ্ধতির কারণে সেই অনুর্বর জমিতেও ফসল ফলানো সম্ভব হচ্ছে। ধীরে ধীরে পাজিওয়াত হয়ে উঠেছে চীনের সবচেয়ে বড় প্রুন বা আলুবোখারা উৎপাদন কেন্দ্র। এখানকার মোট চাষযোগ্য এলাকা ৩৮ হাজার হেক্...
মাছির ডিম পাড়ার রহস্য উন্মোচন করলেন চীনা গবেষকরা

মাছির ডিম পাড়ার রহস্য উন্মোচন করলেন চীনা গবেষকরা

China
মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সাউথওয়েস্ট ইউনিভার্সিটির গবেষকরা অরিয়েন্টাল ফ্রুট ফ্লাইয়ের ডিম পাড়ার কিছু আচরণ নিয়ে এক সফল গবেষণা করেছেন। এ আবিষ্কারের ফলে আমের মারাত্মক ক্ষতি করা মাছিটিকে প্রতিরোধে আরও কার্যকর কীটনাশক কৌশল তৈরির পথ খুলতে পারে। পোকাটি সাধারণত আম যখন পাকা শুরু করে তখনই ফলের ভেতরে ডিম পাড়ে। এতে ফল আগেভাগেই ঝরে পড়ে এবং কৃষকদের বড় ধরনের ক্ষতি হয়। বিজ্ঞানী ওয়াং চিনচুনের নেতৃত্বাধীন গবেষক দলটি হেসপেরিডিন নামের একটি রাসায়নিক যৌগকে এই সমস্যার মূল চাবিকাঠি হিসেবে চিহ্নিত করেছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স-এ। গবেষণায় দেখা গেছে, আম পরিপক্ব হওয়ার সাথে সাথে এর ভেতরে হেসপেরিডিন-এর পরিমাণ বাড়ে। উচ্চ ঘনত্বে যৌগটি ফলমাছির ডিম ও লার্ভার জন্য বিষাক্ত হয়ে ওঠে। এতে ডিম ফোটার হার কমে যায়, লার্ভার বৃদ্ধি বাধাগ্রস্...
শান্তি সবার উর্ধ্বে: বৈশ্বিক যুদ্ধবিরোধী আন্দোলন ও জীবনের মূল্য

শান্তি সবার উর্ধ্বে: বৈশ্বিক যুদ্ধবিরোধী আন্দোলন ও জীবনের মূল্য

China, Op-ed
ইউ কুয়াং ইউয়ে আনন্দী সম্প্রতি বিশ্বের দৃষ্টি আবারও মধ্যপ্রাচ্যের দিকে নিবদ্ধ হয়েছে। ওয়াশিংটন থেকে লন্ডন, তেল আবিব থেকে সিডনি—যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল, ইতালি, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এই বহু-দেশীয় যুদ্ধবিরোধী স্রোত একটি মৌলিক সত্যকে প্রতিফলিত করে: জনগণের শান্তিপূর্ণ জীবন প্রয়োজন, জাতির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও উন্নয়ন প্রয়োজন। জীবন যেকোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান। মার্কিন জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের প্রধান জো কেন্ট যুক্তরাষ্ট্রে, যুদ্ধের বিরুদ্ধে কণ্ঠস্বর কেবল রাস্তা থেকেই আসেনি, বরং খোদ সরকারের ভিতর থেকেও এসেছে। মার্কিন জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের প্রধান জো কেন্ট ১৭ মার্চ পদত্যাগের ঘোষণা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে লেখা এক খোলা চিঠিতে বলেন: "ইরানের চলমান যুদ্...
চীনে বাড়ছে কফির বাজার, আশা দেখছে ব্রাজিলের সরবরাহকারীরা

চীনে বাড়ছে কফির বাজার, আশা দেখছে ব্রাজিলের সরবরাহকারীরা

China
ফয়সল আবদুল্লাহ চীনা তরুণ প্রজন্ম এখন উন্নতমানের কফি পানে আগ্রহী। তাদের কথা ভেবে দেশটিতে বড় হচ্ছে কফির বাজার। এবার সেই বাজারে নিজেদের আসন আরও শক্ত করতে চায় ব্রাজিলের কফি উৎপাদকরা। চীনের কথা ভেবে ব্রাজিলের খামারে চাষ হচ্ছে নতুন জাতের কফি। চীনের ক্রমবর্ধমান চাহিদার কারণে বাণিজ্যিক যোগাযোগও সহজ হচ্ছে। গত বছর ব্রাজিলের কফির ফসল সংগ্রহ ছিল বেশ সফল। রেকর্ডের তৃতীয় বৃহত্তম কফির ফলন হয়েছে দেশটিতে। আগামী কয়েক মাসও দেশটির কফি চাষীরা তুলবেন নতুন ফসল। দেশটির মোন্তে আলেগ্রে কফিস-এ কর্মরত চাষী হেলিও দে আলমেইদা লেইতে জানালেন, ‘ঐতিহ্যগতভাবে চীনা মানুষ চা পান করলেও গত কয়েক দশকে তারা কফি বেশি পরিমাণে পান করা শুরু করেছে। সম্প্রতি তারা উচ্চমানের কফির প্রতিও আগ্রহী হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, তরুণদের মধ্যে ভোগের ধরনে পরিবর্তন এসেছে, যা এই বাজারকে বেশ সম্ভাবনাময় করে তুলেছে। চীন এখন উচ্চমানের কফির জন্য বিশ্বে...
বহুজাতিক কোম্পানির জন্য নতুন সুযোগ ‘শপিং ইন চায়না’

বহুজাতিক কোম্পানির জন্য নতুন সুযোগ ‘শপিং ইন চায়না’

China
ফয়সল আবদুল্লাহ বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে ‘শপিং ইন চায়না’ উদ্যোগ। অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি এবং ভোক্তাবাজার আরও উন্মুক্ত করার প্রচেষ্টা জোরদার করছে চীন সরকার। সেই প্রচেষ্টায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত দিয়েছেন বাজার বিশ্লেষকরা। ‘শপিং ইন চায়না’ উদ্যোগটি প্রথম চালু হয় গতবছরের এপ্রিলে। এর লক্ষ্য হলো আন্তর্জাতিক মানসম্পন্ন ভোক্তা পরিবেশ তৈরি এবং উন্নতমানের পণ্য ও সেবার সরবরাহ বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো। নীতিগতভাবে এই কর্মসূচির আওতায় ট্যাক্স রিফান্ড সহজীকরণ, পেমেন্ট ব্যবস্থা উন্নত করা, প্রচারণা কার্যক্রম এবং ১৫টি পাইলট শহরে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপ বিদেশি খুচরা ব্যবসায়ীদের দীর্ঘদিনের কিছু সমস্যার সমাধান করছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিদেশি পর্যটকদের ট্যাক্স রিফান্ড গ্রহণের সংখ্যা আগের...
গুরুতর রোগের চিকিৎসায় নতুন থেরাপি উদ্ভাবন চীনা গবেষকদের

গুরুতর রোগের চিকিৎসায় নতুন থেরাপি উদ্ভাবন চীনা গবেষকদের

China, Health, Health and Lifestyle
মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনা গবেষকরা একটি নতুন ও কার্যকর মাইটোকন্ড্রিয়া ক্যাপসুল ট্রান্সপ্লান্টেশন থেরাপি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে প্রথমবারের মতো সুস্থ মাইটোকন্ড্রিয়া নিরাপদ ও দক্ষভাবে কোষ ও টিস্যুর মধ্যে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। পারকিনসনসহ বিভিন্ন গুরুতর রোগের উপসর্গ কমাতে উল্লেখযোগ্য সম্ভাবনা দেখাচ্ছে এই পদ্ধতি। বুধবার গবেষণাটির বিস্তারিত আন্তর্জাতিক জার্নাল সেল-এ প্রকাশিত হয়েছে। মাইটোকন্ড্রিয়া কোষের ভেতরে থাকা এমন অঙ্গাণু, যা শক্তি উৎপাদন করে। এটাকে কোষের ইঞ্জিনও বলা হয়। এই অঙ্গাণুর নিজস্ব জিনোম রয়েছে। মাইটোকন্ড্রিয়াল জিনে মিউটেশন হলে গুরুতর জেনেটিক রোগ দেখা দিতে পারে, যা বিশ্বব্যাপী প্রতি পাঁচ হাজারে একজনকে প্রভাবিত করে। কুয়াংচৌ ইন্সস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথ এবং কুয়াংচৌ মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা লাল রক্তকণিকার মেমব্রেন ভেসিকল ব্যবহার করে ‘ক্যাপসুল’ ...
হৃদরোগ চিকিৎসায় চৌম্বকীয় তরল ব্যবহার করলেন চীনা বিজ্ঞানীরা

হৃদরোগ চিকিৎসায় চৌম্বকীয় তরল ব্যবহার করলেন চীনা বিজ্ঞানীরা

China, Health, Health and Lifestyle
মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: হৃদরোগ চিকিৎসায় এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকরা। এতে চৌম্বকীয় তরল (ম্যাগনেটোফ্লুইড) ব্যবহার করে হৃৎপিণ্ডের বাম অলিন্দের একটি অংশ বন্ধ করা সম্ভব হচ্ছে। এই পদ্ধতিকে তারা একটি তরলভিত্তিক সিস্টেম হিসেবে বর্ণনা করেছেন, যা প্রচলিত কঠিন ডিভাইস-নির্ভর প্রযুক্তির চেয়ে এক ধাপ এগিয়ে। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল নেচার-এ প্রকাশিত হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছে শেনচেন ইনস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজি (সিয়াট) ও ফুওয়াই হসপিটাল। এই প্রযুক্তি মূলত আট্রিয়াল ফিবরিলেশন রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে বাম অলিন্দের একটি অংশে রক্ত জমাট বেঁধে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। গবেষকদের মতে, নতুন এই পদ্ধতিতে চৌম্বকীয় কণা ও কিছু ভেতরকার তরলকে একযোগে কাজে লাগিয়ে একটি নিয়ন্ত্রিত ‘ম্যাগনেটোফ্লুইড’ তৈরি করা হয়েছে। এটি এক ধরনের কাঠামো-পরিবর্তনকারী ক্ষুদে রোবটের মতো কাজ...
গ্রামে-গ্রামে সংযোগ: চীনা উন্নয়নের নীরব সূত্র

গ্রামে-গ্রামে সংযোগ: চীনা উন্নয়নের নীরব সূত্র

China
ইউ কুয়াং ইউয়ে আনন্দী চীনের রাজধানী বেইজিংয়ে চলছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক রাজনৈতিক আয়োজন—‘দুই অধিবেশন’। এই সময়ে একটি প্রশ্ন বারবার উচ্চারিত হয়: কীভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে চীন? উত্তর খুঁজতে বিশাল অট্টালিকা বা দ্রুতগতির ট্রেনের দিকে তাকালেই হবে না—দৃষ্টি নামাতে হবে মাটির কাছাকাছি, গ্রামবাংলার ভেতরে, যেখানে নিঃশব্দে লেখা হয়েছে এক অনন্য উন্নয়নের কাহিনি। চীনের পরতে পরতে পাওয়া যাবে এমন সব বিনিয়োগ—যেখানে লাভের অঙ্ক মেলানো যায় না। পশ্চিমা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যা বলতে গেলে ‘অযৌক্তিকেই। কিন্তু চীন ঠিক এই পথেই হেঁটেছে—দশকের পর দশক ধরে। দেশটি বিপুল অর্থ ব্যয় করে গড়ে তুলেছে ‘গ্রামে-গ্রামে সংযোগ’ প্রকল্প—যা আজ মানব উন্নয়নের ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়। চীনের অবকাঠামো শক্তির কথা উঠলেই চোখে ভেসে ওঠে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন, সমুদ্রের ওপর বিস্তৃত হংকং-চুহাই-ম্যাকা...
চীনের গাড়ি রপ্তানি বেড়েছে ৪৮ শতাংশ

চীনের গাড়ি রপ্তানি বেড়েছে ৪৮ শতাংশ

China
মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের গাড়ি রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই দুই মাসে মোট ১৩ লাখ ৫২ হাজার ইউনিট গাড়ি রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৮.৪ শতাংশ বেশি। শুধু ফেব্রুয়ারিতেই রপ্তানি হয়েছে ৬ লাখ ৭২ হাজার ইউনিট গাড়ি, যা বছরওয়ারি হিসেবে ৫২.৪ শতাংশ বেশি। বুধবার এ তথ্য প্রকাশ করেছে চীনের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন জ্বালানি চালিত যানবাহন বা এনইভি খাতে প্রবৃদ্ধি সবচেয়ে বেশি দেখা গেছে। এই সময়ে ৫ লাখ ৮৩ হাজার ইউনিট এনইভি রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১০ শতাংশ বৃদ্ধি।...
টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য চীনা বিজ্ঞানীদের

টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য চীনা বিজ্ঞানীদের

Career, Health, Health and Lifestyle
মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: টাইপ-১ ডায়াবেটিসে চীনা গবেষকরা যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন। তারা এন্ডোডার্ম স্টেম সেল থেকে উদ্ভূত আইলেট সদৃশ টিস্যু (ই-আইলেট) ব্যবহার করে ডায়াবেটিস রোগীদের প্যানক্রিয়াটিক ফাংশন পুনঃস্থাপন করেছেন, যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জন্য ডায়বেটিসের নতুন চিকিৎসার পথ খুলতে পারে। শাংহাই ভিত্তিক একটি গবেষণা দলের এই উদ্যোগে তিনজন টাইপ-১ ডায়াবেটিস রোগীকে ই-আইলেট থেরাপি দেওয়া হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, এই পদ্ধতি দীর্ঘমেয়াদি ইনসুলিন ইনজেকশনের প্রয়োজনীয়তা কমাতে সাহায্য করতে পারে। গবেষণার সহ-লেখক চীনের বিজ্ঞান একাডেমির ছেং সিন জানান, এ পদ্ধতি রোগীর জন্য একটি অঙ্গ প্রতিস্থাপনের মতো কাজ করবে। নতুন পদ্ধতিতে স্টেম সেল থেকে সরাসরি আইলেট সদৃশ টিস্যু তৈরি করা হয়েছে, যা দীর্ঘ ডিফারেনশিয়েশন প্রক্রিয়া এড়াতে পারে। গবেষণায় তিনটি সফল চিকিৎসার উদাহরণ উল্লেখ করা হয়েছ...
শূন্য দূষণের প্রাকৃতিক আগাছানাশক আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

শূন্য দূষণের প্রাকৃতিক আগাছানাশক আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

Agriculture Tips, China
মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা এমন একটি নতুন মাইক্রোবিয়াল আগাছানাশক আবিষ্কার করেছেন, যা পরিবেশ দূষণ ছাড়াই আগাছা নিয়ন্ত্রণ করতে পারে এবং একই সঙ্গে ফসলের বৃদ্ধিতেও সহায়তা করে। এটি প্রচলিত রাসায়নিক আগাছানাশকের বিকল্প হতে পারে বলে মনে করছেন গবেষকরা। এই গবেষণার নেতৃত্ব দেন ছিংতাও এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের গবেষক সুন চুয়ান। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী ক্রপ প্রটেকশন-এ। গবেষণায় বলা হয়, আলফালফা একটি গুরুত্বপূর্ণ পশুখাদ্য ফসল। তবে এটি চাষে আগাছা নিয়ন্ত্রণে রাসায়নিক ব্যবহার করার ফলে পরিবেশ দূষণ ও খাদ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এই সমস্যার সমাধানে গবেষকরা উদ্ভিদের শিকড়ের আশপাশের মাটি থেকে একটি নতুন ধরনের ছত্রাক আলাদা করেন। এমএক্সবিপি৩০৪ নামের অণুজীবটি কোনিওথাইরিয়াম গোত্রভুক্ত। গবেষকদের মতে, এই অণুজীব আগাছার বীজকে নির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করত...
ডলারের বিপরীতে ইউয়ানের মান বেড়েছে

ডলারের বিপরীতে ইউয়ানের মান বেড়েছে

China
মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের মান বেড়েছে। বুধবার ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ৫২ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬.৮৯০৯-এ। এই তথ্য জানিয়েছে চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন ইউয়ানের বিনিময় হার কেন্দ্রীয় হারের তুলনায় সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারে। ফয়সল/নাহার সিএমজি...

চিনিকে ‘না’ বলছে চীনা তরুণরা

China, Health and Lifestyle, Lifestyle Tips, ক্যাম্পাস
ফয়সল আবদুল্লাহ চীনে তরুণরা এখন কম চিনিযুক্ত খাবারে ঝুঁকছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ত্বকের যত্ন এবং বার্ধক্যের গতি কমানোর লক্ষ্যে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছে তারা। চেচিয়াং প্রদেশের হাংচৌর ৩০ বছর বয়সী ফ্রিল্যান্সার চাং হুছুয়ান জানান, অতিরিক্ত চিনি শরীরের জন্য ক্ষতিকর—এমন তথ্য জানার পর তিনি আট বছর ধরে চিনি কমাতে শুরু করেন। মাঝে মাঝে রক্তে শর্করার ওঠানামা বুঝতে ‘কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর’ ব্যবহার করেছেন তিনি। চাং বললেন, ‘চিনি কেন কমানো প্রয়োজন, তা নিয়ে কৌতুহলী ছিলাম। অতিরিক্ত চিনির অনেক নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে পারলাম। এতেই কম চিনিযুক্ত জীবনধারায় উৎসাহিত হই।’ চাং আরও বলেন, ‘শানসি ভ্রমণের সময় আবিষ্কার করেছি, সেখানকার নুডলস সুস্বাদু হলেও, তা রক্তে শর্করা বাড়িয়ে দেয়। হাতে তৈরি নুডলস এবং বাজরার কেক খাওয়ার পর আমার ঘুম ঘুম ভাব হচ্ছিল। আমি জোরালোভাবে সুপারিশ করছি যে, যেসব অঞ্চল নু...
আইইএ: প্রয়োজনে আরও তেলের মজুত ছাড়বে সদস্য দেশগুলো

আইইএ: প্রয়োজনে আরও তেলের মজুত ছাড়বে সদস্য দেশগুলো

China
মার্চ ১৭: আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, আইইএ'র সদস্য দেশগুলো তেলের মজুত ছাড়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছালেও, 'প্রয়োজনে' আরও মজুত ব্যবহার করা আবশ্যক হতে পারে। গতকাল (সোমবার) তিনি এই মন্তব্য করেন। এক ভিডিও বিবৃতিতে বিরোল জানান, বর্তমানে সরকারি এবং বাধ্যতামূলক শিল্প মজুতে ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) ব্যারেলের বেশি তেল রয়েছে। এই দফার মজুত ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, সদস্য দেশগুলোর সামগ্রিক মজুত মাত্র প্রায় ২০ শতাংশ হ্রাস পাবে। বিরোল বলেন, বিশ্ববাজারে বর্তমান সরবরাহ ঘাটতি ১৯৭৩ সালের তেল সংকটের সময়কার ঘাটতিকেও ছাড়িয়ে গেছে। তেলের বাজার স্থিতিশীল করার জন্য হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আইইএ ঘোষণা করেছিল যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর সৃষ্ট বৈশ্বিক তেল সরবরাহ সংকট...
শাংহাইয়ে তৈরি ব্রেন–মেশিন ডিভাইসের বাজার অনুমোদন

শাংহাইয়ে তৈরি ব্রেন–মেশিন ডিভাইসের বাজার অনুমোদন

China, Tech news
মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইয়ে তৈরি হাতের নড়াচড়া পুনরুদ্ধারে সহায়ক একটি ইমপ্লান্টযোগ্য ব্রেন–মেশিন ইন্টারফেস ডিভাইস বাজার অনুমোদন পেয়েছে। এটি বিশ্বের প্রথম ইনভেসিভ বিএমআই চিকিৎসা ডিভাইস, যা বাণিজ্যিক ব্যবহারের অনুমতি পেল। নিউরাকল টেকনোলজির তৈরি যন্ত্রটি প্রথমবারের মতো কোনো রোগীর ওপর ব্যবহার করা হতে পারে। চীনের জাতীয় ওষুধ প্রশাসন শুক্রবার এ পণ্যের জন্য নিবন্ধন সনদ দিয়েছে। সংস্থাটি জানায়, ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে এই প্রযুক্তি ব্যবহারে অংশগ্রহণকারীদের হাত দিয়ে বস্তু ধরার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ডিভাইসটি মূলত ১৮ থেকে ৬০ বছর বয়সী এমন রোগীদের জন্য তৈরি, যাদের ঘাড়ের মেরুদণ্ডে আঘাতজনিত কারণে চারটি অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে এবং তারা হাত দিয়ে কিছু ধরতে পারেন না। এ প্রযুক্তিতে একটি ছোট মুদ্রার মতো যন্ত্র মস্তিষ্কে প্রতিস্থাপন করা হয়। এটি রিয়েল-টাইম...