৬জি উন্নয়নে এগিয়ে যাচ্ছে চীন
ফয়সল আবদুল্লাহ
কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ইন্টারনেট, ওয়্যারলেস সেন্সিংসহ বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে সিক্স-জির মূল প্রযুক্তি উন্নয়নে কাজ চলছে। ২০২৯ সালের মধ্যে নিজস্ব সিক্স-জি প্রযুক্তি সমাধান তৈরি এবং বাণিজ্যিক ব্যবহারের ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে চীন। ইমার্সিভ যোগাযোগ, নিম্ন উচ্চতার অর্থনীতি, এমবডিড ইন্টেলিজেন্স ও স্মার্ট সমুদ্রসহ নতুন নতুন ক্ষেত্রে সিক্স-জি প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির।
২০২৬ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডব্লিউসি সাংহাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকৌশলীরা জানান, ৬জি’র মূল প্রযুক্তি ও মান নির্ধারণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী চোং চিহোং জানান, ‘যোগাযোগ ও বুদ্ধিমত্তার সমন্বয়ের পাশাপাশি যোগাযোগ ও সেন্সিং প্রযুক্তির একীভূতকরণের মতো প্রযুক্তির দ্রুত ...













