তাকাইচির ‘ভণ্ডামিপূর্ণ রাজনৈতিক কাণ্ড’, সমালোচনার ঝড়
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সফরকালে তিনি ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়ালে অজ্ঞাত অস্ট্রেলীয় সৈনিকের সমাধির সামনে দুই হাঁটু গেড়ে বসে ফুল অর্পণ করেন। আর তার এমন আচরণে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
অজ্ঞাত অস্ট্রেলীয় সৈনিকের এই সমাধি দেশটির হয়ে যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে নির্মিত, যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে লড়াইয়ে নিহতরাও রয়েছেন। ১৯৪২ সালে জাপানি বাহিনী ডারউইন বন্দরে বড় ধরনের বিমান হামলা চালায়, যাতে শত শত মানুষ নিহত হয়েছিলেন।
সমাধিতে তাকাইচির এমন আচরণ অনলাইনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই এটিকে পশ্চিমাদের সন্তুষ্ট করতে একে ‘ভণ্ডামিপূর্ণ রাজনৈতিক প্রদর্শনী’ বলে সমালোচনা করেছেন। তিনি এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে উপেক্ষা করছেন এবং জাপানের আগ্রাসনের ইতিহাস নিয়ে আত্মসমালোচনা এড়িয়ে যাচ্ছেন।
একজন এক্স ...



