এআই যেন মানুষের কল্যাণেই কাজে লাগে: চীনের পররাষ্ট্রমন্ত্রী - Mati News
Saturday, October 24

এআই যেন মানুষের কল্যাণেই কাজে লাগে: চীনের পররাষ্ট্রমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই’র উন্নয়ন যেন মানুষের নিয়ন্ত্রণে থাকে এবং তা মানুষেরই কল্যাণে কাজে লাগে। বিষয়টি মাথায় রেখে এ প্রযুক্তি উন্নয়ন এবং সুশাসন নিশ্চিতে চীন ও যুক্তরাষ্ট্রকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শুক্রবার ২০২৬ বৈশ্বিক শাসন ফোরাম উপলক্ষে চীনে সফররত এশিয়া সোসাইটির বোর্ড অব ট্রাস্টিজের কো চেয়ার জন এল. থর্নটন এবং নিউইয়র্ক টাইমসের কলামিস্ট থমাস এল. ফ্রিডম্যানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এআইয়ের ঝুঁকি মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিকভাবে নিয়ম ও মানদণ্ড নির্ধারণে সহযোগিতা বাড়াতে হবে। এর মাধ্যমে এই প্রযুক্তিকে অভিন্ন সমৃদ্ধি অর্জন এবং বৈশ্বিক নিরাপত্তা সুরক্ষার কাজে ব্যবহার করা সম্ভব হবে। বেইজিং এমন এআই উন্নয়নে বিশ্বাসী, যা হবে অন্তর্ভুক্তিমূলক, কল্যাণকর এবং ইতিবাচক।

বিশ্বে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সুশাসনের ঘাটতির কথা তুলে ধরে ওয়াং ই বলেন, ২০২৫-এর সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত বৈশ্বিক শাসন উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন মেলেছে।

বৈঠকে থর্নটন ও ফ্রিডম্যান বেইজিং-ওয়াশিংটনের মধ্যে এআই সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের ইতিবাচক ভূমিকার ওপরও গুরুত্ব দেন তারা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *