চীনে ঝুঁকিপূর্ণ শিল্পে এমবডিড এআই রোবট - Mati News
Tuesday, May 5

চীনে ঝুঁকিপূর্ণ শিল্পে এমবডিড এআই রোবট

চীনে ঝুঁকিপূর্ণ শিল্পক্ষেত্রে মানুষের পরিবর্তে কাজ করতে শুরু করেছে এমবডিড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রোবট। রাসায়নিক কারখানা, জাহাজ নির্মাণ বা উঁচু শিল্প স্থাপনার মতো বিপজ্জনক জায়গায় এসব রোবট ইতিমধ্যে বাস্তব কাজে ব্যবহার করা হচ্ছে।

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে তৈরি একটি রোবট রাসায়নিক ট্যাংকের উঁচু ধাতব দেয়ালে উঠে ওয়েল্ডিং, ত্রুটি শনাক্তকরণ এবং মরিচা পরিষ্কারের মতো কাজ করছে। রোবটটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান রোবটপ্লাসপ্লাস।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানালেন, আগে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ উচ্চতায় ঝুলে কাজ করতে হতো। এখন অপারেটররা নিয়ন্ত্রণ কক্ষে বসে ভিআর চশমা পরে রোবট পরিচালনা করছেন। মিলিসেকেন্ডের মধ্যেই সেই নির্দেশ অনুসরণ করতে পারছে রোবট।

https://english.news.cn/20260505/2e6f41856215420880e464495905ac1b/16553dee078a4c838aaf9350e70c7758.jpg

প্রায় ৯০ কেজি ওজনের ওই রোবটের নিচের অংশে রয়েছে চৌম্বকযুক্ত চাকা, যা ধাতব পৃষ্ঠে স্থিরভাবে চলতে পারে। উপরের অংশে রয়েছে দুটি বাহু। ওয়েল্ডিংয়ের পাশাপাশি ত্রুটি পরীক্ষা, মরিচা পরিষ্কার বা স্প্রের কাজ করতে পারে ওটা।

এ ধরনের রোবটের আছে যান্ত্রিক মগজ। বিশেষ অভিযানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত একটি বৃহৎ আকারের এআই মডেল আছে ওই মস্তিষ্কে। জানা গেছে, এটি চীনের এ ধরনের মডেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি তথ্যসমৃদ্ধ।

সমুদ্রের নিচে কেবল পরীক্ষা করার জন্য ৩০০ মিটার গভীরতায় কাজ করতে সক্ষম একটি রোবটও তৈরি করেছে চীন। পাশাপাশি কৃষিখাতেও ব্যবহার হচ্ছে স্মার্ট শস্য সমতলকারী রোবট, যা বড় শস্য গুদামে দ্রুত কাজ সম্পন্ন করতে পারে।

https://english.news.cn/20260504/2a4ed2e313e74f3ebd53030c87abff32/202605042a4ed2e313e74f3ebd53030c87abff32_XxjwshE000024_20260504_CBMFN0A001.JPG

সম্প্রতি একটি স্মার্ট শস্য-সমতলকারী রোবটকে দেখা গেছে বিশাল সাইলোতে শস্য ব্যবস্থাপনার কঠিন কাজ মোকাবেলা করতে। সর্পিল চাকাযুক্ত রোবটটি শস্যের পাতলা স্তরের ওপর দিয়েও দ্রুত চলতে পারে। এ ধরনের তিনটি রোবটের একটি দল ১,৪০০ একরের একটি সাইলো সমতল করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালে শুরু হওয়া চীনের নতুন পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনায় এমবডিড এআই, রোবোটিক্স ও উন্নত প্রযুক্তিকে ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে ধরা হয়েছে। বর্তমানে ইয়াংজি নদী বদ্বীপ, পার্ল রিভার বদ্বীপ এবং বেইজিং–থিয়েনচিন–হ্যপেই অঞ্চলে রোবোটিক্স শিল্পের বড় ক্লাস্টার গড়ে উঠেছে, যেখানে ২৪ হাজারের বেশি কোম্পানি কাজ করছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *