হিউম্যানয়েড রোবট নিয়ে আসছে অনর - Mati News
Wednesday, February 25

হিউম্যানয়েড রোবট নিয়ে আসছে অনর

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এ প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচন করতে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা অনর। গৃহস্থালি সেবা, স্মার্ট সঙ্গী এবং দৈনন্দিন সহায়তার মতো কাজে তৈরি করা হয়েছে রোবটটি। এই উদ্যোগের মাধ্যমে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রথম হিসেবে হিউম্যানয়েড রোবটিক্স ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে অনর।

২০২৫ সালের মে মাসে একটি সম্মেলনে প্রথমবারের মতো রোবটিক্স গবেষণার কথা প্রকাশ করে অনর। তাদের তৈরি রোবটটিতে বায়োনিক জয়েন্ট ডিজাইন এবং ডায়নামিক ব্যালেন্স অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এতে এটি সর্বোচ্চ ৪ মিটার প্রতি সেকেন্ড গতিতে দৌড়াতে পারবে।

স্মার্টফোন নির্মাতারা স্বভাবতই স্মার্ট হার্ডওয়্যারের সুবিধা পায়। এআই টার্মিনাল এবং এমবডিড এআই  ক্ষেত্রেও ভালো সুবিধা পায় এ প্রতিষ্ঠানগুলো। চীনা কোম্পানিগুলো এই ক্ষেত্রে টানা বেশ কয়েক বছর বিনিয়োগ করে আসছে।

শাওমি ২০২১ সালে চারপেয়ে রোবট সাইবারডগ বাজারে আনে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা তাদের প্রথম রোবটিক্স ফাউন্ডেশন মডেল শাওমি রোবটিক্স-০ ওপেন-সোর্স করেছে, যা কনজ্যুমার-গ্রেড গ্রাফিক্স কার্ডে চলে এবং রিয়েল-টাইম ইনফারেন্স সমর্থন করে।

গত বছর চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো স্থাপন করেছে রোবটিক্স ল্যাব, যা রোবটের ‘মস্তিষ্ক’ এবং ‘চোখ’ নিয়ে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *