১০০ মিটার দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দিল হিউম্যানয়েড রোবট - Mati News
Monday, August 31

১০০ মিটার দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দিল হিউম্যানয়েড রোবট

শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে, ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে আয়োজিত দ্বিতীয় বিশ্ব রোবট গেমসে, ১০০ মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে থিয়ানচুও গ্রুপের হিউম্যানয়েড রোবট ৯.৩৯ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করে এবং জ্যামাইকান উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটি ভেঙে দেয়।

এবারের গেমসে ছয়টি মহাদেশের ৬৬৬টি দলের ২০৫৬টি হিউম্যানয়েড রোবট অংশগ্রহণ করছে। গেমসের প্রথম সংস্করণের তুলনায় অংশগ্রহণকারী দলের সংখ্যা এবার ১৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং রোবটের সংখ্যাও চার গুণ বেড়েছে।

এবারের গেমসে ৫১টি ইভেন্ট এবং ১৩০১টি প্রতিযোগিতা রয়েছে, যা ২২ থেকে ২৬ আগষ্ট পর্যন্ত চলবে। এবারের গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ও ফুটবল ইভেন্টের পাশাপাশি, রোবটের কাঠামো ও মূল উপাদানগুলোর ওপর আরও বেশি চাপ সৃষ্টি করার জন্য ওয়েটলিফটিং, টাগ-অফ-ওয়ার এবং টেবিল টেনিসের মতো নতুন ইভেন্ট যোগ করা হয়েছে। সূত্র: সিএমজি বাংলা

https://pics7.baidu.com/feed/f2deb48f8c5494eeb4a0e50a6f99cfec98257ea5.jpeg@f_auto?token=aa2c54cb813de2ae4c7cac83314789ba

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *