শিল্পখাতে এআই: ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক উন্মোচন চীনে - Mati News
Tuesday, June 9

শিল্পখাতে এআই: ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক উন্মোচন চীনে

জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট গবেষকরা একটি নতুন ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক এবং বাস্তব-ভিত্তিক অ্যাপ্লিকেশন টেস্টিং প্লাটফর্ম উন্মোচন করেছেন। শিল্পখাতে এআই প্রযুক্তির ব্যবহার আরও কার্যকরভাবে বাড়াতে সহায়তা করবে এটি।

চীনের সিংহুয়া ইউনিভার্সিটির ইয়াংজি ডেল্টা রিজিয়ন ইনস্টিটিউটের অধীনে এআই উদ্ভাবন কেন্দ্রের গবেষকরা উদ্যোগটি বাস্তবায়ন করেছেন। তারা মানব–মেশিন ইন্টারঅ্যাকশন, টাস্ক সেটিং এবং মানব-ফিডব্যাক সিস্টেমকে মানসম্মত করে শিল্পপর্যায়ে এআই ব্যবহারের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন।

গবেষকদের মতে, বৈশ্বিক এআই শিল্প বর্তমানে একটি মৌলিক সমস্যার মুখোমুখি—মডেল ও টুলসের সক্ষমতা দ্রুত বাড়লেও শিল্প পর্যায়ে এর বাস্তব ব্যবহার তুলনামূলকভাবে ধীরগতির। এই গতি বাড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ।

এই সমস্যা সমাধানে তারা ‘রিয়েল ওয়াল্র্ড এআই’ নামের একটি ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন, যা শুধু কোড বা টুলস নয়, বরং কাজের ভূমিকা নির্ধারণ, ওয়ার্কফ্লো ডিজাইন এবং মানব–এআই সহযোগিতাকে একীভূত করবে।

ফ্রেমওয়ার্কটি তিনটি মূল উপাদানের ওপর ভিত্তি করে তৈরি—বাস্তব কাজের সেট পুনর্গঠন, বাস্তব মানব ফিডব্যাক সংগ্রহ এবং মানব–মেশিন মিথস্ক্রিয়ার আধুনিকীকরণ।

গবেষণা অনুযায়ী, এই সিস্টেম প্রচলিত সফটওয়্যার ডেভেলপমেন্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত ফলাফল দেয় এবং প্রজেক্ট ভ্যালিডেশনের সময় দুই থেকে তিন মাস থেকে কমিয়ে দুই সপ্তাহের নিচে নামাতে সক্ষম হয়েছে।

এ ছাড়া দলটি ‘এআই এরিনা’ নামের একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে আলাদা মডেল নয়, বরং সম্পূর্ণ এআই সমাধান—টিম, ওয়ার্কফ্লো এবং সিস্টেম—মূল্যায়ন করা হয়।

শিল্প খাতে ইতিমধ্যে এই প্ল্যাটফর্মের বাস্তব প্রয়োগ দেখা গেছে। যেমন চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড-এর একটি সহায়ক প্রতিষ্ঠান বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা ব্যবস্থাপনা উন্নত করতে এটি ব্যবহার করে ঝুঁকি শনাক্তকরণ ৪০ শতাংশ বাড়াতে এবং সতর্কতা নির্ভুলতা ৯২ শতাংশে উন্নীত করতে সক্ষম হয়েছে।

সিএমজি

https://img2.chinadaily.com.cn/images/202410/27/671d91baa310f1268d83963b.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *