বিশ্ব সাইবার শাসন ব্যবস্থায় ডিজিটাল সার্বভৌমত্ব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর চীনের জোর - Mati News
Thursday, July 23

বিশ্ব সাইবার শাসন ব্যবস্থায় ডিজিটাল সার্বভৌমত্ব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর চীনের জোর

বৈশ্বিক সাইবার শাসনব্যবস্থায় ডিজিটাল সার্বভৌমত্ব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে চীনের অবস্থান এআইখাতের বৈষম্য দূর করতে ও আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অবকাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত গ্লোবাল মেকানিজমের প্রথম প্লেনারি বৈঠকে ডিজিটাল যুগে বৈশ্বিক সাইবার শাসনব্যবস্থার ওপর নিজেদের অবস্থানপত্র জমা দিয়েছে চীন। জাতিসংঘের সাধারণ পরিষদের রেজ্যুলেশনের মাধ্যমে গঠিত এই স্থায়ী ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে অবস্থানপত্র তুলে ধরা হয়।

অবস্থানপত্রে আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এবং বহুপাক্ষিকতা বজায় রাখার মতো মূল নীতিগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়, সব দেশেরই নিজ নিজ জাতীয় বাস্তবতা অনুযায়ী এআইসহ ডিজিটাল প্রযুক্তির স্বাধীন পথ বেছে নেওয়ার অধিকার রয়েছে।

এর আগে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান জানান, সাইবার জগতের আন্তর্জাতিক শৃঙ্খলাকে আরও ন্যায়সঙ্গত ও কার্যকর করতে সব পক্ষের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে চীন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *