আপেল সিডার ভিনেগার ব্যবহারে সাবধান!
Monday, May 25

আপেল সিডার ভিনেগার ব্যবহারে সাবধান!

ভিনেগার

শরীর, ত্বক, চুলের যত্ন, ওজন কমানো বা বিভিন্ন রান্নায় আপেল সিডার ভিনেগারের ব্যবহার করা হয়। সব কাজের কাজী এই আপেল সিডার ভিনেগার ব্যবহারের সময় কিছু বিষয় লক্ষ রাখতে হয়। না হলে হতে পারে বিপত্তি।

ত্বক সংবেদনশীল হলে পানির সঙ্গে মিশিয়ে আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে হবে। দাগ দূর করে দাঁত সাদা করতে আপেল সিডার ভিনেগার বেশ কাজে দেয়। কিন্তু ভিনেগারের অ্যাসিড দাঁতের গোড়ায় লাগলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলার বলে ভিনেগার নিয়ে দাঁতে হালকা করে লাগাতে হবে। খাওয়ার আগে না পরে আপেল সিডার ভিনেগার পান করবেন এটা অনেকেই বুঝতে পারেন না। খাওয়ার আধাঘণ্টা আগে বা পরে এটি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সরাসরি ভিনেগার পান না করে এক গ্লাস পানিতে আধা কাপ ভিনেগার মিলিয়ে পান করুন।

রাতে ঠিক ঘুমানোর আগেই আপেল সিডার ভিনেগার পান করা শরীরের জন্য ক্ষতিকর। এটা থেকে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই বিছানায় যাওয়ার অন্তত আধাঘণ্টা আগে পান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx