April 2026 - Page 9 of 9 - Mati News
Friday, May 15

Month: April 2026

তৃণমূল পর্যায়ের নির্বাচনে পার্টির নেতৃত্ব বজায় রাখার ওপর চীনের গুরুত্বারোপ

তৃণমূল পর্যায়ের নির্বাচনে পার্টির নেতৃত্ব বজায় রাখার ওপর চীনের গুরুত্বারোপ

China
এপ্রিল ১: চীনের কাউন্টি এবং টাউনশিপ পর্যায়ের আসন্ন জনপ্রতিনিধি (গণ-কংগ্রেসের ডেপুটি) নির্বাচন নিয়ে মঙ্গলবার বেইজিংয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশব্যাপী এই তৃণমূল পর্যায়ের নির্বাচনে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সামগ্রিক ও নিরঙ্কুশ নেতৃত্ব বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য এবং সাংগঠনিক বিভাগের প্রধান শি থাইফেং বলেন, নির্বাচনের প্রতিটি স্তরে এবং সম্পূর্ণ প্রক্রিয়ায় পার্টির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্বকে শক্তিশালী করা অপরিহার্য। বিশেষ করে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রস্তাবিত ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা’র লক্ষ্যমাত্রা অর্জনে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। শি থাইফেং আরও বলেন, একটি স্বচ্ছ এবং কঠোর শৃঙ্খলামূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কোনোভাবেই যাতে নির্বাচনের সততা ও নি...
হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজের যাতায়াত নিশ্চিত করেছে বেইজিং

হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজের যাতায়াত নিশ্চিত করেছে বেইজিং

China
এপ্রিল ১: সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজ চলাচল করেছে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানান। মাও নিং বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে চীনের তিনটি জাহাজ সম্প্রতি হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই প্রক্রিয়ায় সহায়তার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে চীন। মুখপাত্র আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি এবং এর পার্শ্ববর্তী জলপথ পণ্য ও জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট। এ সময় তিনি উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান। সূত্র: সিএমজি...
লাইভ-ফায়ার প্রশিক্ষণ শেষ করল চীনের টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার

লাইভ-ফায়ার প্রশিক্ষণ শেষ করল চীনের টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার

China
এপ্রিল ১: পূর্ব চীন সাগরে সফলভাবে প্রথম লাইভ-ফায়ার প্রশিক্ষণ সম্পন্ন করেছে চীনের অত্যাধুনিক টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আনছিং। যুদ্ধজাহাজটির প্রস্তুতি ও যুদ্ধক্ষমতার গুরুত্বপূর্ণ প্রদর্শন এটি। সম্প্রতি চীনের গণমুক্তি ফৌজ আর্মি নেভির ইস্টার্ন থিয়েটার কমান্ডে অন্তর্ভুক্ত হওয়া ডেস্ট্রয়ারটি সমুদ্রে অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ চালায়। প্রথম ধাপের গোলাবর্ষণে কিছু বিচ্যুতি দেখা গেলেও অভিজ্ঞ গান অপারেটরে দ্রুত সিদ্ধান্তে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সংশোধনের পর পরবর্তী সব গোলাই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের যুদ্ধজাহাজ প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে। বড় ক্যালিবারের কামান ও শক্তিশালী আগ্নেয়াস্ত্র এখন চীনা নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়িয়েছে। একই সঙ্গে উন্নত আগাম সতর্কতা ও শনাক্তকরণ ব্যবস্থার সাহায্যে জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা জটিল ইলেক্ট্রোম্যাগনেট...

পারমাণবিক স্থাপনায় সশস্ত্র হামলার তীব্র প্রতিবাদ চীনের: আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান

China
মার্চ ৩১: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন হামলার সম্ভাবনার তীব্র বিরোধিতা করেছেন। মাও নিং বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষা ও তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় যে কোনো সশস্ত্র হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও সংস্থার সনদের পরিপন্থী। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের হামলা ‘পারমাণবিক অস্ত্রের বিস্তার-রোধ চুক্তি’র মর্যাদাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক পরমাণু অপ্রসারণ ব্যবস্থাকে দুর্বল করে দেয়, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তিনি বলেন, চীন এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায় এবং ইরানের পারমাণবিক সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। সংশ্লিষ্ট সব পক্ষকে...