নদী ও নগর পরিবহন শাসন নিয়ে চীন-বাংলাদেশ উন্নয়ন ভাবনা বিনিময়
ঢাকা, ৯ মে, সিএমজি বাংলা : বাংলাদেশের টেকসই উন্নয়নের দুটি অবিচ্ছেদ্য স্তম্ভ হলো নদী ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থা। এই দুই খাতের আধুনিকায়ন ও শাসনপদ্ধতি নিয়ে চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
'নদী ও নগর পরিবহন শাসন' শীর্ষক এই সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা সঞ্চালকের ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চীনের থোংচি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা তাদের গবেষণালব্ধ প্রস্তাবনা তুলে ধরেন।
বাংলাদেশের কৃষি, মৎস্য সম্পদ এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য নদীগুলো প্রাণরেখা হিসেবে কাজ করে। সেমিনারে বক্তারা তিস্তা নদীর ব্যাপকভিত্তিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশের নদী শাসন ও নৌপথের বর্তমান চিত্র তুলে ধরেন বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. ইঞ্...












