চীনের প্রযুক্তিতে ক্রোয়েশিয়ার রাস্তায় রোবোট্যাক্সি - Mati News
Tuesday, July 21

চীনের প্রযুক্তিতে ক্রোয়েশিয়ার রাস্তায় রোবোট্যাক্সি

চীনের প্রযুক্তিতে এবার ক্রোয়েশিয়ার রাস্তায়ও চলতে শুরু করেছে চালকবিহীন রোবোট্যাক্সি। ইউরোপের মধ্যে চীনের প্রযুক্তিতে ভেরনে নামের একটি প্রতিষ্ঠানের হাত ধরে প্রথম বাণিজ্যিক এ সেবা চালু হয়েছে দেশটির রাজধানী জাগরেবে।

চীন ও যুক্তরাষ্ট্রে স্বয়ংচালিত ট্যাক্সি সেবা চালু থাকলেও ইউরোপে এখনো বিভিন্ন কোম্পানি এ সেবা চালুর প্রতিযোগিতায় রয়েছে। ভেরনের এই সেবা মূলত পুরোপুরি স্বয়ংচালিত হলেও পরীক্ষামূলক পর্যায়ে গাড়িতে একজন মানব অপারেটরও রাখা হচ্ছে।

তবে কোম্পানিটির ক্রোয়েশিয়া কার্যক্রম প্রধান ফিলিপ সিনড্রিক জানালেন, জাগরেবের জটিল মোড় ও ব্যস্ত ট্রাফিকের মধ্যেও বেশিরভাগ ক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ ছাড়াই গাড়ি চলছে। ইতোমধ্যে বেশ কয়েক হাজার কিলোমিটার চলাচল করলেও এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। যাত্রীদের প্রায় ৯০ শতাংশই এই সেবাকে চার বা পাঁচ তারকা রেটিং দিয়েছেন।

ভেরনের প্রধান নির্বাহী কর্মকর্তা মারকো পেজকোভিচ বলেন, বর্তমানে শহরের কেন্দ্র, দক্ষিণের কিছু এলাকা এবং বিমানবন্দর ঘিরে সীমিত পরিসরে এই সেবা চালু রয়েছে।

রোবোট্যাক্সিগুলো ভেরনের নিজস্ব মোবাইল অ্যাপের মাধ্যমে ডাকা যায়। প্রতিটি গাড়িতে রাস্তা শনাক্ত করার জন্য একাধিক ক্যামেরা, লিডার লেজার ও রাডার সেন্সর রয়েছে।

সিএমজি

A Verne RoboTaxi vehicle drives on the streets of Zagreb. /Marko Perkov/AFP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx