স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্কেই জড়িয়ে আছে বৈশ্বিক প্রবৃদ্ধি - Mati News
Tuesday, July 21

স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্কেই জড়িয়ে আছে বৈশ্বিক প্রবৃদ্ধি

মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা জোরদার করে উন্নত উৎপাদন, উৎকৃষ্ট ভোগ ও উদ্ভাবন-চালিত শিল্পে নতুন গতি সঞ্চারে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্ধিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন উভয় পক্ষের বিশ্লেষক ও ব্যবসায়ীরা।

তারা জানালেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত রাখতে স্থিতিশীল চীন-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক অপরিহার্য। অত্যাধুনিক প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে, যা যেকোনো শুল্কনীতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, দুই দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। কোম্পানিগুলোও উদীয়মান ব্যবসায়িক সুযোগের দিকে নজর রাখছে। চীন তার উৎপাদন ক্ষমতা, সরবরাহ শৃঙ্খল একীকরণ ও শিল্প দক্ষতায় শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র উচ্চমানের ভোগ, প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিষেবা-সম্পর্কিত চাহিদায় নেতৃত্ব দিচ্ছে।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তা ওয়েই বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে ক্রমবর্ধমান জ্বালানি নিরাপত্তা উদ্বেগসহ ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত রাখা, বাণিজ্য প্রবাহ সমর্থন এবং দীর্ঘমেয়াদি শিল্প সম্পর্ক শক্তিশালী করতে স্থিতিশীল চীন-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক বেশ গুরুত্বপূর্ণ।

বেইজিং-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন-এর সিনিয়র ফেলো হি ওয়েইওয়েন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা উচিত।

সিএমজি

C:\Users\USER\Desktop\1.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx