বিশ্বজুড়ে বাড়ছে চীনা পণ্যের গ্রহণযোগ্যতা: বাণিজ্য মন্ত্রণালয়
জটিল ও প্রতিকূল আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও বিশ্বজুড়ে চীনা পণ্যের গ্রহণযোগ্যতা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং । বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চলতি বছরের শুরু থেকেই চীন তার বৈদেশিক বাণিজ্যের ওপর আসা নানামুখী আন্তর্জাতিক চাপ সফলভাবে মোকাবিলা করেছে জানিয়ে তিনি বলেন দেশটি বাণিজ্যের ধারাবাহিক অগ্রগতির ধারা বজায় রেখেছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের বৈদেশিক পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৮ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
ইয়াতোং বলেন, ‘চীনা পণ্যের সরবরাহ যেমন স্থিতিশীল ও মান নির্ভরযোগ্য, তেমনি এর প্রযুক্তিও বেশ উন্নত। ফলে বিশ্ববাজারে এর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল প...













