September 2026 - Page 32 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

রংপুরের তারাগঞ্জে কেঁচো সার বদলে দিচ্ছে কৃষকদের ভাগ্য

রংপুরের তারাগঞ্জে কেঁচো সার বদলে দিচ্ছে কৃষকদের ভাগ্য

Agriculture Tips
রংপুরের তারাগঞ্জ উপজেলার শেরমস্ত গ্রামের বাসিন্দা মাইদুল ইসলাম (৩৮) এখন স্থানীয় কৃষকদের কাছে ‘কেঁচো মাইদুল’ নামে পরিচিত। একসময় রাসায়নিক সারের ওপর নির্ভরশীল থাকলেও, ২০২৩ সালে নিজের তিন একর আমন ধানের খেতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হন তিনি। ধানগাছ লালচে হয়ে যাওয়ার কারণ জানতে গিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের পরামর্শে তিনি বুঝতে পারেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে। এই উপলব্ধি থেকেই তিনি কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট তৈরির দিকে ঝুঁকে পড়েন।কৃষি বিভাগের প্রশিক্ষণ নিয়ে বাড়ির উঠানে টিনের চালার নিচে ২০টি সিমেন্টের রিং বসিয়ে শুরু হয় তাঁর যাত্রা। নিজের গরুর খামারের গোবর ও প্রশিক্ষণলব্ধ কেঁচো ব্যবহার করে তিনি সার উৎপাদন শুরু করেন। বর্তমানে মাইদুল প্রতি মাসে সাত থেকে আট টন কেঁচো সার উৎপাদন করছেন। সব খরচ মিলিয়ে প্রতি কেজি সার উৎপাদনে তাঁর গড়ে ৬ টাকা খরচ হয়, যা তিনি...
আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কাতারের অংশগ্রহণ

আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কাতারের অংশগ্রহণ

রাজধানী
মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আরব লিগের সাধারণ সম্পাদক কার্যালয়ে আরব লিগ কাউন্সিলের ১৬৬তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী প্রতিনিধি পর্যায়ের এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আসন্ন মন্ত্রিপর্যায়ের অধিবেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা। বৈঠকে কাতারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশরে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত এবং আরব লিগে দেশটির স্থায়ী প্রতিনিধি শেখ জাসিম বিন আবদুর রহমান বিন মোহাম্মদ আল থানি।বৈঠকের প্রধান আলোচ্যসূচি ও এজেন্ডাফিলিস্তিন ইস্যু, আরব-ইসরায়েল সংঘাত, অধিকৃত জেরুজালেমে ইসরায়েলি লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের টিকে থাকা ও তাদের বাজেট সহায়তার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।আরব দেশগুলোতে ইরানের বেআইনি হামলা ও আন্তর্জাতিক আইনের প্রতি ইরানের বাধ্যবাধকতার বিষয়টির তীব্র নিন্দা জানানো হয়।ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা, আকাশসীমা লঙ্ঘন, আরব উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচল ও জ্বাল...
আওয়ামী লীগ নেতার গাড়িতে চড়ে লংমার্চে পাটওয়ারী, অভিযোগ রাশেদ খাঁনের

আওয়ামী লীগ নেতার গাড়িতে চড়ে লংমার্চে পাটওয়ারী, অভিযোগ রাশেদ খাঁনের

রাজনীতি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।রাশেদ খাঁন তার পোস্টে প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে গাড়িটি উপহার হিসেবে পাওয়া গেছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটি নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দিন পাটোয়ারী প্রায়ই আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পদ দখলের কথা বলতেন।১১ দলের এই লংমার্চের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডিসেম্বরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা। তিনি অভিযোগ কর...
গাজার বাসিন্দাদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ

গাজার বাসিন্দাদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ

China
সেপ্টেম্বর ৬: গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ইসরায়েলি প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিসর। এই ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা, আজ (রোববার) এক যৌথ বিবৃতিতে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের এ-সংক্রান্ত সাম্প্রতিক প্রস্তাবের তীব্র নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সরকারি মহল থেকে এমন উস্কানিমূলক মন্তব্য ও প্রস্তাব, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা ফিলিস্তিনিদের বৈধ অধিকারের জন্য বড় হুমকিস্বরূপ। বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়, ফিলিস্তিনিদের বাসস্থান থেকে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করা হবে। এমন যে-কোনো উদ্যোগ আন্তর্জাতিক সমাজের শান্তি-প্রক্রিয়ার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। বিবৃতিতে আরও বলা হয়, গাজা ফিলিস্তিনের ভূভাগের এক অবিচ্ছেদ্য অংশ; ফিলিস্তিনের ভূভাগের অখণ...
সিচাংয়ের ভূমিধস-কবলিত জিরংয়ে উদ্ধারকাজ চার দিক থেকে এগিয়ে নেওয়া হচ্ছে

সিচাংয়ের ভূমিধস-কবলিত জিরংয়ে উদ্ধারকাজ চার দিক থেকে এগিয়ে নেওয়া হচ্ছে

China
সেপ্টেম্বর ৬: আজ (রোববার) বিকেলে, সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং কাউন্টি ‘২৬ আগস্ট’ ভূমিধস বিপর্যয়-পরবর্তী জরুরি উদ্ধার ও ত্রাণ কমান্ড সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অঞ্চলের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা প্রাসঙ্গিক পরিস্থিতি তুলে ধরেন এবং দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, ব্রাজিলসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের গণমাধ্যমের সাংবাদিকরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং কাউন্টি ‘২৬ আগস্ট’ ভূমিধস-পরবর্তী বিপর্যয়ের জরুরি উদ্ধার ও ত্রাণ কমান্ড সদর দপ্তরের স্থায়ী ডেপুটি কমান্ডার রেন ওয়েই, দুর্যোগের পর থেকে উদ্ধার ও ত্রাণকাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, উদ্ধার ও ত্রাণকাজ প্রধানত চারটি দিক থেকে এগিয়ে নেওয়া হচ্ছে: প্রথমত, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক...
সিচাংয়ে ভূমিধস-পরবর্তী উদ্ধারকাজ ও ত্রাণ-তত্পরতা চলছে

সিচাংয়ে ভূমিধস-পরবর্তী উদ্ধারকাজ ও ত্রাণ-তত্পরতা চলছে

China
সেপ্টেম্বর ৬: চীনের সিচাংয়ের জিরং কাউন্টিতে, ভূমিধস-পরবর্তী উদ্ধারকাজ ও ত্রাণ-তত্পরতা অব্যাহত আছে। জিরং স্থলবন্দরের ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় এলাকার আয়তন প্রায় ৫৪,০০০ বর্গমিটার। বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য অঞ্চলটিকে ৭টি জোনো ভাগ করা হয়েছে। উদ্ধারকর্মীরা দায়িত্ব ভাগ করে সমন্বিতভাবে কাজ করছেন। সিচাংয়ের সিগাতসে মিউনিসিপাল পার্টি কমিটির উপ-সম্পাদক লুও বুসিরেন সাংবাদিকদের বলেন, পুরো এলাকায় ২৩০০-এরও বেশি উদ্ধারকর্মী এবং ৮৮০০-এরও বেশি যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে; এলাকাজুড়ে বিদ্যুতের সরবরাহ ও যোগাযোগ-ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। তিনি আরও জানান, প্রাকৃতিক সম্পদ, পানিসম্পদসহ বিভিন্ন দপ্তরের ১০০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ, বিভিন্ন ধরনের উদ্ধার, ত্রাণ ও পর্যবেক্ষণ সরঞ্জামের ১৫০টি ইউনিট নিয়ে, ঘটনাস্থলে কাজ করছেন এবং উদ্ধার অভিযানে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন। সূত্র: সিএমজি...
চীনের খাদ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক শিল্প উত্পাদন-মূল্য ৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

চীনের খাদ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক শিল্প উত্পাদন-মূল্য ৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

China
সেপ্টেম্বর ৬: চীনের খাদ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক শিল্প উত্পাদন-মূল্য ইতোমধ্যে ৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। গতকাল (শনিবার) চীনের ছাং সা শহরে অনুষ্ঠিত, অষ্টম চীন খাদ্য বাণিজ্য সম্মেলনে, এ তথ্য জানানো হয়। সম্মেলনে জাতীয় খাদ্য ও সামগ্রী মজুদ ব্যুরোর পরিচালক লিউ হুয়ানসিন জানান, এখন পর্যন্ত দেশজুড়ে খাদ্য শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ২৪ হাজারে পৌঁছেছে; দেশের বার্ষিক খাদ্য উত্পাদন ধারাবাহিকভাবে ৬৫ কোটি টনের বেশিতে স্থিতিশীল রয়েছে; ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর খাদ্য উত্পাদন ৭০ কোটি টন ছাড়িয়েছে; ২০২৫ সালে মাথাপিছু খাদ্য প্রাপ্যতা ৫০৮.৯ কেজিতে পৌঁছায়, যা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। এবারের সম্মেলন ৫ সেপ্টেম্বর শুরু হয়; চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে দেশের উচ্চমানের বিশেষ খাদ্যপণ্য, বুদ্ধিমান শস্য যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। দেশজুড়ে ৩১০০টিরও বেশি খাদ্য ও তেল শিল্পপ্রতিষ্ঠান এই প্রদর্শনীতে ...
‘লুং রেস্তোরাঁ কূটনীতি’: এটা কি চীনা কূটনীতির অগভীরতা, নাকি পশ্চিমা ধারণার অগভীরতা?

‘লুং রেস্তোরাঁ কূটনীতি’: এটা কি চীনা কূটনীতির অগভীরতা, নাকি পশ্চিমা ধারণার অগভীরতা?

China
সেপ্টেম্বর ৬: সম্প্রতি ‘দা ইকনোমিস্ট’ চীনা চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন দা মিডল ইস্ট’ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, চীনা কূটনীতিকে ‘লুং রেস্তোরাঁ কূটনীতি’ হিসেবে অভিহিত করেছে। বলা বাহুল্য, এটা এই মার্কিন পত্রিকার নিজস্ব ধারণা, চীনা কূটনীতির প্রকৃত চিত্র নয়। চলচ্চিত্রে ‘ভালো করে খাও, ভালো করে সন্তান মানুষ কর’-সহ একাধিক সরল বিষয়বস্তু রয়েছে। তবে, ‘দা ইকনোমিস্ট’-এর প্রবন্ধে চীনের বৈদেশিক সম্পর্ককে বাণিজ্যিক স্বার্থ দ্বারা চালিত এবং আদর্শগত অর্থে ‘অগভীর’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই ধরনের ব্যাখ্যা বাস্তববাদিতাকে অগভীরতা হিসেবে ভুল করে, উন্নয়নকে বাণিজ্যবাদে পরিণত করে, এবং সাধারণ মানুষের মৌলিক আকাঙ্ক্ষাকে রাজনৈতিক আদর্শের অভাব হিসেবে দেখে। চলচ্চিত্রটি আসলে যে প্রশ্ন তোলে, তা হলো: খাদ্য কূটনীতির বিকল্প হতে পারে কি না তা নয়, বরং শান্তি ও উন্নয়ন আসলে কী? আন্তর্জাতিক সহযোগিতা কার জন্য? এটিই আন...
৮ সেপ্টেম্বর সিয়ামেনে শুরু হবে চীনের ২৬তম বিনিয়োগ ও বাণিজ্য মেলা

৮ সেপ্টেম্বর সিয়ামেনে শুরু হবে চীনের ২৬তম বিনিয়োগ ও বাণিজ্য মেলা

China
সেপ্টেম্বর ৬: আগামী ৮ সেপ্টেম্বর চীনের সিয়ামেনে শুরু হবে, চীনের ২৬তম বিনিয়োগ ও বাণিজ্য মেলা; চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আজ (রোববার) সিয়ামেনে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আরও জানানো হয়, মেলার সকল প্রস্তুতিমূলককাজ সম্পন্ন হয়েছে। এবারের মেলা অনুষ্ঠিত হবে ২ লাখ বর্গমিটার এলাকজুড়ে। মেলায় ১৪টি প্রদর্শনী জোন থাকছে। এ পর্যন্ত, ১২৯টি দেশ ও অঞ্চল এবং ৩০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ১২০০টিরও বেশি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছে। সূত্র: সিএমজি...
এডেন উপসাগর ও সোমালিয়া জলসীমায় দায়িত্ব গ্রহণ করল ৪৯তম চীনা নৌ-এসকর্ট বহর

এডেন উপসাগর ও সোমালিয়া জলসীমায় দায়িত্ব গ্রহণ করল ৪৯তম চীনা নৌ-এসকর্ট বহর

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ৪৮তম ও ৪৯তম নৌ-এসকর্ট বহর সম্প্রতি জিবুতিতে চীনের সহায়তা ঘাঁটিতে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করেছে। এর মধ্য দিয়ে ৪৯তম চীনা নৌ-এসকর্ট টাস্কফোর্স আনুষ্ঠানিকভাবে এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলীয় জলসীমায় ৪৮তম টাস্কফোর্সের কাছ থেকে এসকর্টের দায়িত্ব গ্রহণ করল। দুই নৌবহর যৌথভাবে এসকর্ট মিশন ও যৌথ টহলও পরিচালনা করে। স্থানীয় সময় শনিবার এডেন উপসাগরের একটি নির্দিষ্ট সমুদ্র এলাকায় এই দুই নৌবহরের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪৯তম এসকর্ট বহরে মূলত সাউদার্ন থিয়েটার কমান্ডের নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। এতে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার খুনমিং, গাইডেড মিসাইল ফ্রিগেট ইয়ুইয়াং এবং সরবরাহ জাহাজ লুওমাহু। বহরটিতে কয়েক ডজন বিশেষ অভিযান কর্মী ও দুটি হেলিকপ্টার রয়েছে। মিশনে মোট ৭০০ জনের বেশি সদস্য অংশ নিচ্ছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্ল...
মিসরের এয়ার শো-তে অংশ নেবে চীনের বিমানবাহিনী

মিসরের এয়ার শো-তে অংশ নেবে চীনের বিমানবাহিনী

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: মিসরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এয়ার শো-তে অংশ নিতে যাচ্ছে চীনের বিমানবাহিনী। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর এল আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে এই এয়ার শো অনুষ্ঠিত হবে। চীনের গণমুক্তি ফৌজ জানিয়েছে, এ আয়োজনে চীনের বিমানবাহিনী একাধিক সামরিক বিমান পাঠাবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশপথে আগাম সতর্কতা ও নজরদারি বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান এবং হেলিকপ্টার। এটি হবে দ্বিতীয় এল আলামেইন আন্তর্জাতিক এয়ার শো। ২০২৪ সালে প্রথমবার এই আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। সেবারও চীনের সামরিক বিমান এতে অংশ নেয়। চীনের জে-১০ যুদ্ধবিমান ও দেশীয় প্রযুক্তিতে তৈরি বড় পরিবহন বিমান ওয়াই-২০ সেখানে আকাশে প্রদর্শনী করে। চীন ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে এ বছর দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিনিময় কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে গত মাসে মিসরে চীন ও মিসরের বিমানবাহিনী যৌথ ...
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে ঐকমত্য

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে ঐকমত্য

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়ন যৌথভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একটি ঐকমত্য হয়েছে। শনিবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে শুরু হওয়া এশিয়া-প্যাসিফিক মিডিয়া ফোরামে এই ঐকমত্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ৪০টিরও বেশি দেশ ও অঞ্চল এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। এদিকে, শনিবার ফোরামের পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সাফল্য নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীর মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গণমাধ্যমগুলোর জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন প্রয়োগে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার ৩০টিরও বেশি কোম্পানি প্রদর্শনীতে তাদের সর্বশেষ উচ্চপ্রযুক্তির পণ্য প্রদর্শন করে। প্রদর্শনীতে চারটি প্রধান বিভাগ ছিল— বুদ্ধিমত্তাসম...
ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল বিকেএসপিতে এসে পৌঁছেছে। শনিবার বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান এ তথ্য জানান। বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। এ সময় তিনি চীনা প্রতিনিধি দলের সদস্যদের সাথে মতবিনিময় করেন। চীনা প্রতিনিধি দলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, দুইজন প্রশিক্ষক ও একজন দোভাষি। সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ দেবেন। অন্যদিকে, চীনা ব...
চায়না অ্যাম্বাসেডর কাপ উশু শুরু

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু শুরু

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মঞ্চ প্রস্তুতের লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে অষ্টম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। শনিবার সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৯টি ক্লাবের মোট ২৭৯ খেলোয়াড়ের অংশগ্রহণে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশে চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের প্রতিনিধিরা। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দিলদার হাসান দিলু বলেন, ‘ত...
স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ, চীনের আইন ও অভিভাবকদের স্বস্তি

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ, চীনের আইন ও অভিভাবকদের স্বস্তি

China
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: গ্রীষ্মের ছুটি মানেই ইয়ে হুইয়ের কাছে এক ডিজিটাল যুদ্ধ। কারণ, ট্যাব কেড়ে নিলেও তার ১০ বছরের ছেলে ঠিকই পাসওয়ার্ড ভেঙে সেটি ঠিকই ব্যবহার করত। ফলে নতুন সেমিস্টার শুরু হওয়ায় ইয়ে হুই এখন বেশ স্বস্তিতে আছেন; শুধু এ কারণে নয় যে তার ছেলে ক্লাসে ফিরেছে, বরং এবার আইনও তাদের পক্ষে রয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং সিটিতে বসবাসকারী ইয়ে হুই বলেন, ‘স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করার বিষয়টি এখন আর কেবল স্কুলের কোনো নিয়ম নয়, তাই শিক্ষকদের কথা শিক্ষার্থীরা আরও গুরুত্ব দিয়ে শুনবে।‘ ছোংছিংয়ে অপ্রাপ্তবয়স্কদের অপরাধ প্রতিরোধ সংক্রান্ত একটি স্থানীয় আইনের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই আইনের ফলে ইয়ে হুইয়ের ছেলে এবং তার সমবয়সী শিক্ষার্থীরা স্কুলে ফোন, ট্যাব ও অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। সরকারি পরিসংখ্যান অনু...