September 2026 - Page 31 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

আকর্ষনীয় গল্প ও উন্নত প্রযোজনায় চীনা এআই শর্ট ড্রামার নজর এখন বৈশ্বিক বাজারে

আকর্ষনীয় গল্প ও উন্নত প্রযোজনায় চীনা এআই শর্ট ড্রামার নজর এখন বৈশ্বিক বাজারে

China, Entertainment
স্বল্প খরচে দ্রুত নির্মাণ এবং প্রযুক্তিগত অগ্রগতির ওপর ভর করে চীনে এখন তুঙ্গে ‘এআই-জেনারেটেড শর্ট ড্রামা’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত খুদে নাটকের বাজার। তবে দেশের ভেতরের তীব্র প্রতিযোগিতা এড়িয়ে টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখন নজর দিচ্ছে আন্তর্জাতিক বাজারে। মনস্তাত্ত্বিক গল্প, স্থানীয় দর্শকের উপযোগী চরিত্র নির্মাণ এবং উন্নত প্রযোজনাকে হাতিয়ার করে বিদেশি দর্শকদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে এসব চীনা নির্মাতা প্রতিষ্ঠানগুলো। শিল্পসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক বাজারে স্থায়ী অবস্থান তৈরিতে প্রয়োজন নিখুঁত চরিত্র রূপায়ণ ও সাংস্কৃতিক মেলবন্ধন। এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কন্টেন্ট নির্মাতা প্রতিষ্ঠান শাংহাই চেনল টেকনোলজির প্রতিষ্ঠাতা সিয়ে মিংহং বলেন, ‘বিজ্ঞান কল্পকাহিনি গল্পগুলোতে বিশ্বজনীন একটা আবেদন থাকে। সে কারণে আমরা এমন একজন নারী প্রধান চরিত্র বেছে নিয়েছি যার রূপ বৈশ্ব...
অ্যাপেক অর্থনীতিতে এআই উদ্ভাবন জোরদারে কুয়াংচৌর বৈশ্বিক এসএমই মেলা

অ্যাপেক অর্থনীতিতে এআই উদ্ভাবন জোরদারে কুয়াংচৌর বৈশ্বিক এসএমই মেলা

China
দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের কুয়াংচৌ শহরে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হলো ২১তম চীন আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা বা সিআইএসএমইএফ। সদ্য সমাপ্ত ৩২তম অ্যাপেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী পর্যায়ের বৈঠক’-এর সাথে সঙ্গতি রেখে আয়োজন করা হয়েছিল এই মেলা। যেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা অ্যাপেক জোটভুক্ত দেশগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার এক বিশাল ক্ষেত্র তৈরি হয়। চার দিনের এই প্রদর্শনীতে ৪৩টি দেশ ও অঞ্চলের ২ হাজারের বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার ৩ হাজার ৭ শ’র বেশি স্টলে এআই, নবায়নযোগ্য শক্তি, বায়োমেডিসিন এবং আধুনিক উপকরণের মতো অগ্রসরমান খাতের প্রযুক্তি প্রদর্শিত হয়। আন্তর্জাতিক প্যাভিলিয়নে অংশগ্রহণকারী ৫১০টি প্রতিষ্ঠানের মধ্যে এবারই প্রথম অ্যাপেক সদস্য দেশগুলোর জন্য একটি বিশেষ প্রদর্শন অঞ্চল রাখা হয়। যার মূল লক্ষ্য ছিল ডিজিটাল ও বুদ্ধিবৃত্তি...
চীনে ব্যাংকগুলোর প্রবৃদ্ধিতে বাড়ানো হচ্ছে মূলধন

চীনে ব্যাংকগুলোর প্রবৃদ্ধিতে বাড়ানো হচ্ছে মূলধন

Default
চীনের আর্থিক খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর পুনঃমূলধনীকরণে বড় ধরনের গতি সঞ্চার হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করার সক্ষমতা বাড়ানো এবং আর্থিক ঝুঁকি ঠেকাতে নীতিনির্ধারকেরা যখন আর্থিকব্যবস্থা আরও শক্তিশালী করার চেষ্টা করছেন, তখন রোববার আটটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ ও মূলধন সংযোজনের পরিকল্পনা প্রকাশ করেছে। এসব পরিকল্পনার মোট পরিমাণ ৩৬০ বিলিয়ন ইউয়ান (৫৩.৬ বিলিয়ন ডলার) পর্যন্ত হতে পারে। সর্বশেষ ঘোষণাগুলোর মধ্যে দুটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পুনঃমূলধনীকরণ পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চারটি বীমা কোম্পানি এবং দুটি নীতিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় মূলধন সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিশ্লেষকেরা বলেন, পরিকল্পিত মূলধন সংযোজন আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূলধন সক্ষমতা বাড়াবে। এর ফলে ঋণ সম্প্রসারণ, বীমা আন্ডাররাইটিং এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আরও সুযোগ তৈরি হবে। বিশেষ করে নিট সুদ মার্জিন ...
যুক্তরাজ্যের সাথে সরাসরি ফ্লাইট চালু চীনের সিয়ামেন এয়ারলাইন্সের

যুক্তরাজ্যের সাথে সরাসরি ফ্লাইট চালু চীনের সিয়ামেন এয়ারলাইন্সের

China
  পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি প্রথম যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা চালু করেছে সিয়ামেন এয়ারলাইন্স। রোববার থেকে সিয়ামেন-লন্ডন রুট উদ্বোধনের মাধ্যমে এই পরিষেবা শুরু হয়। ২৬০ জনেরও বেশি যাত্রী নিয়ে ফ্লাইট ‘এমএফ৮২১’ রোববার ভোরে যাত্রা শুরু করে। এক যাত্রী বলেন, বেইজিং বা শাংহাই হয়ে যাওয়ার চেয়ে সিয়ামেন হয়ে যাতায়াত করা অনেক বেশি সুবিধাজনক এবং সময় সাশ্রয়ী। অন্য এক যাত্রী জানান, "আমার জন্য এটি প্রথম অভিজ্ঞতা। লম্বা যাত্রার ক্লান্তি এড়াতে এবং বিরতি নিতে এটা সবার জন্যই একটি চমৎকার পছন্দ।" সপ্তাহে তিন দিন—বুধবার, শুক্রবার ও রোববার এই রুটে ফ্লাইট চলাচল করবে। প্রায় ১৩ ঘণ্টার এই ফ্লাইটে আগের কানেক্টিং রুটের তুলনায় প্রায় সাত ঘণ্টা সময় কম লাগবে। সূত্র: সিএমজি...
প্রেক্ষাপট: ইউপি নির্বাচন উপজেলা ভিত্তিক হবে: ইসি সচিব

প্রেক্ষাপট: ইউপি নির্বাচন উপজেলা ভিত্তিক হবে: ইসি সচিব

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন সংক্রান্ত মূল তথ্যনির্বাচনের ধরন: উপজেলাভিত্তিকনির্বাচন পদ্ধতি: কয়েক ধাপে সম্পন্ন হবেতফসিল ঘোষণার সময়: কমিশন কর্তৃক নির্ধারিত হবেবক্তব্য প্রদানকারী: ইসি সচিব আখতার আহমেদস্থান: আগারগাঁও নির্বাচন ভবনতারিখ: ৭ সেপ্টেম্বর, সোমবারনির্বাচন পরিকল্পনা: নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর লক্ষ্যনির্বাচন ক্রম: ইউপি, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদইসি সচিব জানান, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে পাঁচ নাকি ছয় ধাপে ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, 'এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে আর বাকিগুলো অন্য ধাপে হলে...
ইতালিতে প্রতিবছর ১২ হাজার বাংলাদেশি কর্মীর যাওয়ার সুযোগ, জানালেন প্রতিমন্ত্রী

ইতালিতে প্রতিবছর ১২ হাজার বাংলাদেশি কর্মীর যাওয়ার সুযোগ, জানালেন প্রতিমন্ত্রী

জাতীয়
ইতালিতে প্রতিবছর ১০ হাজার বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ রয়েছে এবং পরিবারসহ এই সংখ্যা ১২ হাজারে দাঁড়ায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হাসানও উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী জানান, ইতালিতে বর্তমানে অবস্থানরত আড়াই লাখ বাংলাদেশির মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের বাসিন্দা। সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলে যৌথ ওয়ার্কশপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা না হলেও, দালালের মাধ্যমে অবৈধভাবে ...
সদরপুরে ইউপি ভবন নির্মাণে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সদরপুরে ইউপি ভবন নির্মাণে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজধানী
ফরিদপুরের সদরপুর উপজেলায় চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি মোলামের ডাংগীর স্থানীয়দের কার্যালয়ের জন্য জায়গা দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম এবং বলেছিলাম জায়গা দিলে সেখানেই কার্যালয় নির্মাণ করা হবে। তবে তারা জায়গা না দেওয়ায় পরবর্তীতে মান্নান চৌধুরী খেজুরতলায় জমি দান করেন। সেখানে ইউপি কার্যালয় নির্মাণের প্রক্রিয়া শুরু করলে মোলামের ডাংগীর কয়েকজন ব্যক্তি হাইকোর্টে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্ট খেজুরতলায় ভবন নির্মাণের পক্ষে রায় দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে তারা আপিল করলেও আপিলেও খেজুরতলার পক্ষেই রায় বহাল থাকে। কিন্তু আদ...
বোয়িং উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা ও জনস্বার্থ যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ

বোয়িং উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা ও জনস্বার্থ যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ

জাতীয়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের উড়োজাহাজ কেনা এবং ভবিষ্যতে নতুন বিমান সংগ্রহের প্রক্রিয়ায় সাংবিধানিক, আইনি ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এমএমজি সারওয়ার সোমবার সংশ্লিষ্ট সরকারি দপ্তরে এই আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।নোটিশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে গত ৩০ এপ্রিলের চুক্তির পর অতিরিক্ত উড়োজাহাজ কেনার বিষয়ে কোনো ক্রয়চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ), লেটার অব ইনটেন্ট (এলওআই) বা অগ্রিম অর্থ পরিশোধ করা হয়েছে কি না, তা জনসমক্ষে প্রকাশ করা। এছাড়া, পূর্ণাঙ্গ ও স্বাধীনভাবে যাচাইযোগ্য সম্ভাব্যতা এবং জনস্বার্থ মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্...
চার মাস পর বিচারিক ক্ষমতা ফিরে পেলেন বিচারপতি মো. আব্দুল মান্নান

চার মাস পর বিচারিক ক্ষমতা ফিরে পেলেন বিচারপতি মো. আব্দুল মান্নান

জাতীয়
কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দীর্ঘ চার মাস বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকার পর হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে পুনরায় বিচারিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারিক দায়িত্ব পালন শুরু করেছেন। হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকাতেও তার নাম বিচারিক এখতিয়ারসহ আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।ঘটনার প্রেক্ষাপটগত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিচারপতি আব্দুল মান্নান নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে উপস্থিত ব্যক্তিদের হুমকি প্রদান এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।এর প্রেক্ষি...
২২৮ বছরের পুরোনো লন্ডনের রেস্তোরাঁ রুলস: ম্যাডোনা থেকে ডিকেন্সের প্রিয় ঠিকানা

২২৮ বছরের পুরোনো লন্ডনের রেস্তোরাঁ রুলস: ম্যাডোনা থেকে ডিকেন্সের প্রিয় ঠিকানা

আন্তর্জাতিক
লন্ডনের ওয়েস্ট এন্ডের প্রাণবন্ত কোভেন্ট গার্ডেনে অবস্থিত ‘রুলস’ রেস্তোরাঁটি কেবল খাবারের জন্যই নয়, বরং এর সুদীর্ঘ ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ১৭৯৮ সালে টমাস রুল নামের এক ব্যক্তি এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেন। সময়ের পরিক্রমায় ২২৮ বছর পেরিয়ে গেলেও এটি আজও ভোজনরসিকদের কাছে সমান জনপ্রিয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এটি লন্ডনের সবচেয়ে পুরোনো রেস্তোরাঁ হিসেবে স্বীকৃত।রেস্তোরাঁটির উজ্জ্বল লাল পতাকা এবং সোনালি নকশাখচিত ছাউনি দূর থেকেই পথচারীদের নজর কাড়ে। ভেতরে প্রবেশ করলে যে কারও মনে হতে পারে তিনি যেন সময়ের স্রোতে কয়েক শতাব্দী পেছনে ফিরে গেছেন। এর দেয়ালজুড়ে রয়েছে ভিনটেজ আয়না, আবক্ষ ভাস্কর্য এবং অগণিত হাতে আঁকা ছবি ও কার্টুন। এমনকি এখানে আসা বিখ্যাত অতিথিদের প্রতিকৃতিও দেয়ালে শোভা পাচ্ছে। প্রখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স থেকে শুরু করে পপ তারকা ম্যাডোনার মতো ব্যক্তিত্বরা এখানে আহার করেছ...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ

আইন-আদালত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত আসামিদের জন্য নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ এবং হাজতখানায় কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনাটি গত ১৮ আগস্টের। অভিযোগ রয়েছে, ওইদিন আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন এবং সেখানে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় অন্য আসামিরাও উচ্ছ্বাসে অংশ নেন। বিষয়টি নিয়ে ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গত বুধবার জানান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান হাজতখানায় কেক কেটেছেন এবং টিফিন ক্যারিয়ারে করে আনা খাবার সবার সঙ্গে ভাগ করে খেয়েছেন বলে অভিযোগ র...
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য নতুন সম্মানী ও কল্যাণ নীতিমালা ২০২৬ জারি

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য নতুন সম্মানী ও কল্যাণ নীতিমালা ২০২৬ জারি

জাতীয়
দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে। গত রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করেছে। মূলত সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের ভূমিকা অনস্বীকার্য। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবকদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীরা দীর্ঘ সময় ধরে সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতেই সরকার এই নতুন নীতিমালা কার্...
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৩৭৫, নিখোঁজ ৫ হাজার ৫৩১ জন

নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৩৭৫, নিখোঁজ ৫ হাজার ৫৩১ জন

আন্তর্জাতিক
নেপাল ও চীনের তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে। ২৬ আগস্ট শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো ৫ হাজার ৫৩১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের তালিকায় বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের উপস্থিতি উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে।পরিসংখ্যান অনুযায়ী, নেপালে মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৪ জনে পৌঁছেছে এবং সেখানে প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ ছিলেন, যার মধ্যে ৫৮৯ জন বিদেশি নাগরিক। অন্যদিকে, চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছেন। চীনের নিখোঁজদের মধ্যে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের মধ্যে ৪৯ জন ভারতীয় নাগরিক। এদের অনেকেই কৈলাস-মানসসরোবরের তীর্থযাত্রী ছিলেন।দুর্যোগের সূত্রপাত হয় মাউন্ট লাংটাং লিরুংয়ের উচ্চ ঢালে বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার ...
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম: শেখ হাসিনা

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম: শেখ হাসিনা

রাজনীতি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারতের দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ সেলিম দলের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে জ্যেষ্ঠতম, তাই তার অনুপস্থিতিতে তিনিই দলের হাল ধরবেন। দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তিনি দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা বিস্ফোরক মন্তব্য করেছেন।সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে দেশে ফিরলে বিমানবন্দরে তাকে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রত্যেকেরই জীবনের ঝুঁকি রয়েছে, তবে তিনি কাউকে বিপদে ফেলে দেশে ফেরার নির্দেশনা দিতে চান না। দেশে জঙ্...
রাজধানীর যানজট নিরসনে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ টার্মিনালের চাপ কমানোর উদ্যোগ

রাজধানীর যানজট নিরসনে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ টার্মিনালের চাপ কমানোর উদ্যোগ

রাজধানী
রাজধানীর তীব্র যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান বাস টার্মিনালের ওপর চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিকল্প টার্মিনাল ও বিদ্যমান ডিপোগুলোকে কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে বৃহত্তর ঢাকার যানজট নিরসনে গঠিত জাতীয় কমিটির সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হলো শহরের ভেতরে গণপরিবহনের অতিরিক্ত চাপ। এই চাপ কমাতে বিদ্যমান টার্মিনালগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অবকাঠামো ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে কাঁচপুর ও পূর্বাচল এলাকায় থাকা ডিপো ও অন্যান্য অবকাঠামো কাজে লাগানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে গাবতলী বাস টার্মিনাল সম্প্রসা...